Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • প্রথম পাতা
  • তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক
  • দেশ
  • প্রথম পাতা

তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক

Posted on 56 years ago 1 minute read
Chik Baraik resigns from Rajya Sabha

Chik Baraik resigns from Rajya Sabha

রাজ্যসভায় আরও দুর্বল হল তৃণমূল। চার দিনের মধ্যে সাংসদ পদ ছাড়লেন তিন জন। ছাড়লেন দলও। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক। ইস্তফা দিয়ে বললেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করব।” এর আগে সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেব সাংসদ পদ ছেড়েছেন। তিন জনই সাংসদ পদ ছাড়ার পাশাপাশি তৃণমূলও ত্যাগ করেছেন। রাজ্যসভায় তৃণমূলের ভাঙন-পর্ব শুরু হয়েছিল গত সোমবার। ওই দিন রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন সুখেন্দুশেখর। বুধবার সুস্মিতা সাংসদ পদ ছাড়েন। তৃণমূলও ছেড়ে দেন।

এ বার সুখেন্দু, সুস্মিতার দেখানো পথে হেঁটে সাংসদ পদ এবং দল ছেড়ে দিলেন তৃণমূলের তফসিলি উপজাতির অন্যতম মুখ প্রকাশচিক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত ছিলেন প্রকাশচিক। ২০২৩ সালে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। পরে ২০২৪ সালে লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে প্রার্থীও করা হয়েছিল তাঁকে। যদিও পরাস্ত হন সেই বার। সূত্রের খবর, এ বারের বিধানসভা নির্বাচনেও প্রকাশচিককে প্রার্থী করার কথা ভাবা হচ্ছিল তৃণমূলের অন্দরে। তবে শেষপর্যন্ত তা করা হয়নি।

ইস্তফার পরে দিল্লিতে প্রকাশচিক জানান, সদ্যসমাপ্ত নির্বাচনে জনতা যে রায় দিয়েছে, সেই রায়কে সম্মান জানাতেই তিনি সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। দল ছাড়ার কথাও ঘোষণা করেন। একই সঙ্গে এ-ও জানান, আগামী দিনে মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই কাজ করবেন তিনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে ডামাডোল শুরু হয়েছে। ভাঙন ধরেছে পরিষদীয় দলে। লোকসভায় সংসদীয় দলেরও অধিকাংশ সদস্যই ‘বিদ্রোহী’ হয়ে বেরিয়ে গিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে। একই সঙ্গে রাজ্যসভাতেও ক্রমশ দুর্বল হতে শুরু করেছে তৃণমূল। গত সপ্তাহ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের মোট ১৩ জন সাংসদ ছিলেন। সোমবার থেকে একের পর এক ইস্তফায় এ বার সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১০। অন্য দিকে, লোকসভাতে ২৮ সাংসদের মধ্যে ‘মমতার অনুগত’ হিসাবে রয়ে গিয়েছেন মাত্র আট জন সাংসদ।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Chik Baraik Chik Baraik resigns from Rajya Sabha Rajya Sabha

Post navigation

Previous: সোনার দামে ফের বড় ওঠানামা! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা? রুপোর নতুন দরও জেনে নিন
Next: কাঁচরাপাড়ার স্কুলে ১ কোটি ৭৭ লক্ষ টাকার সন্ধান

Related Stories

Congress with Trinamool
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago
US iran war
  • দেশ

ইরান-আমেরিকা সংঘাতে চরম উত্তেজনা! ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ় প্রণালী ঘিরে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Posted on 56 years ago
petrol-pumps-banner
  • দেশ

পেট্রোলের দামে বড় স্বস্তির ইঙ্গিত! কেন্দ্রের যুগান্তকারী সিদ্ধান্তে কমতে পারে জ্বালানির খরচ

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

local train
  • পশ্চিমবঙ্গ

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর! ১৫ জুন থেকে বাড়ছে লোকাল ট্রেন, কমবে অফিস টাইমের ভিড়

Posted on 56 years ago
Sharadwat Mukherjee
  • পশ্চিমবঙ্গ

সরকারি হাসপাতালে বেড না পেলেও মিলবে চিকিৎসা! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, স্বস্তির বার্তা রোগীদের

Posted on 56 years ago
Tarunjyoti Tewari
  • কলকাতা

বিজেপি বিধায়কের উপস্থিতিতেই রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে তল্লাশি

Posted on 56 years ago
Congress with Trinamool
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.