Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দেশ
  • তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago 1 minute read
Congress with Trinamool

Congress with Trinamool

বড় পদ, বদলে ঢের শর্ত। ছাব্বিশের বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস সর্বস্তরে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল যে এবার কংগ্রেসের সঙ্গেই মিশে যাবে তৃণমূল। এ শুধু ঘরের মেয়ের ঘরে ফেরা নয়, জাতীয় রাজনীতিতে এ এক বড় সমীকরণ হতে চলেছে। সূত্রের খবর, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মধ্যে এই সংক্রান্ত আলোচনা হয়েছে। এমনও জল্পনা শোনা গিয়েছিল, দু-একদিনের মধ্যেই নাকি কংগ্রেস-তৃণমূল মিশে যাবে।

বুধবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জরুরি ভিত্তিতে বৈঠকের জন্য সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতিদের ডেকে পাঠানোয় সেই জল্পনা আরও উসকে ওঠে। কিন্তু বৃহস্পতিবার কংগ্রেসের সেই বৈঠকে তৃণমূল-প্রসঙ্গ উঠলই না। বরং দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ জানালেন, মমতা-সোনিয়ার মধ্যে কথাবার্তা নিয়ে যে খবর হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে বৃহস্পতিবার কংগ্রেসের সব প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিট কেলেঙ্কারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিক বৈঠক করে কেসি বেণুগোপাল দাবি করেন, এদিন তৃণমূলকে নিয়ে কোনও আলোচনা হয়নি। একই বক্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তাঁরও বক্তব্য, ‘‘বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর দেখানো হয়েছে। এই খবর সম্পূর্ণ ভুয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪০ বছরের ব্যক্তিগত সম্পর্ক। তাঁদের মধ্যে অনেক কথা হয়েছে। যা আপনারা বলছেন, সেই সব বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি।’’ এদিনের বৈঠকে মূলত কংগ্রেসের নিজস্ব কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেসি বেণুগোপাল। আগামী কয়েকমাস দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। মূল্যবৃদ্ধি, কেন্দ্রের একাধিক নীতি-সহ নানা বিষয় নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কবে, কোথায়, কী কী হবে – সেসব চূড়ান্ত করার পর রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে। তবে তৃণমূলকে নিয়ে বিন্দুমাত্র আলোচনা না হওয়ায় দুই শিবিরের অনুগামীরা খানিকটা হতাশ।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Congress with Trinamool

Post navigation

Previous: হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে হবে ‘কলকাতা আই ! তৈরি হবে ৬০ ফুটের দুর্গা কাঠামোও, পরিদর্শনে মন্ত্রী
Next: বিজেপি বিধায়কের উপস্থিতিতেই রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে তল্লাশি

Related Stories

US iran war
  • দেশ

ইরান-আমেরিকা সংঘাতে চরম উত্তেজনা! ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ় প্রণালী ঘিরে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Posted on 56 years ago
Chik Baraik resigns from Rajya Sabha
  • দেশ

তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক

Posted on 56 years ago
petrol-pumps-banner
  • দেশ

পেট্রোলের দামে বড় স্বস্তির ইঙ্গিত! কেন্দ্রের যুগান্তকারী সিদ্ধান্তে কমতে পারে জ্বালানির খরচ

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

local train
  • পশ্চিমবঙ্গ

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর! ১৫ জুন থেকে বাড়ছে লোকাল ট্রেন, কমবে অফিস টাইমের ভিড়

Posted on 56 years ago
Sharadwat Mukherjee
  • পশ্চিমবঙ্গ

সরকারি হাসপাতালে বেড না পেলেও মিলবে চিকিৎসা! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, স্বস্তির বার্তা রোগীদের

Posted on 56 years ago
Tarunjyoti Tewari
  • কলকাতা

বিজেপি বিধায়কের উপস্থিতিতেই রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে তল্লাশি

Posted on 56 years ago
Congress with Trinamool
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.