Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • কলকাতায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
  • কলকাতা

কলকাতায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Posted on 56 years ago 1 minute read
Ex TMC minister Udayan Guha arrested in Kolkata

Ex TMC minister Udayan Guha arrested in Kolkata

কলকাতায় গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুরে ফুলবাগানের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করেছে কোচবিহারের পুলিশ। তৃণমূল জমানায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন উদয়ন। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পরে তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে, তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে পুলিশের তরফেও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেফতার করা হয়েছে।

২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের অন্য একটি সূত্রের দাবি, প্রতারণা সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়নকে। ওই সূত্রের দাবি, ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর উদয়ন দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। পুলিশ অনৈতিক ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন উদয়ন।

গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পরে কোচবিহার ছেড়ে চলে গিয়েছিলেন উদয়ন। তার পর থেকে তিনি থাকছিলেন কলকাতাতেই। গত কয়েক দিনে প্রকাশ্যেও দেখা যায়নি তাঁকে। উদয়নের গ্রেফতারি প্রসঙ্গে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “ওঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমাদের কর্মী রতন বর্মণের খুনের মামলা থেকে শুরু করে বীজ মামলা, আবাস যোজনায় কাটমানি নেওয়া থেকে থেকে শুরু করে আরও অনেক মামলা রয়েছে উদয়নের বিরুদ্ধে। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনএসেছিল। সেখানেও তাঁর নাম প্রথম সারিতে ছিল।” একই সঙ্গে তাঁর সংযোজন, “উদয়নকে অনেক আগেই গ্রেফতার করার প্রয়োজন ছিল।

নির্বাচনের ফলপ্রকাশের পরেই ভয়ে তিনি দিনহাটা ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমি মনে করি আইনের আওতায় নিয়ে এসে এই সব তদন্তের সঠিক বিচার করা প্রয়োজন।” ২০১৫ সালের অক্টোবর মাসে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উদয়ন। তাঁর পিতা কমল গুহ রাজ্যের বাম সরকারের মন্ত্রী ছিলেন। ২০১১ সালে ফরওয়ার্ড ব্লকের টিকিটে এবং ২০১৬ সালে তৃণমূলের টিকিটে দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন উদয়ন। ২০২১ সালের বিধানসভা ভোটে রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান তিনি। পরে নিশীথ বিধায়ক পদ ছেড়ে দিলে উপনির্বাচনে ওই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন উদয়ন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হিসাবে যোগ দেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৭ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি।

About the Author

Administrator

Visit Website View All Posts

Post navigation

Previous: পরাজয় মেনে নিতে পারছেন না মমতা! ভবানীপুর মামলা ঘিরে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
Next: G7 মঞ্চে ফের ‘মেলোডি’ মুহূর্ত! মোদিকে নিয়ে মেলোনির মন্তব্যে হাসির রোল আন্তর্জাতিক সম্মেলনে

Related Stories

Mamata-Banerjee-Dilip-Ghosh
  • কলকাতা

পরাজয় মেনে নিতে পারছেন না মমতা! ভবানীপুর মামলা ঘিরে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Posted on 56 years ago
Trinamool office
  • কলকাতা

উঠেই গেল বাইপাসের তৃণমূল কার্যালয়! বাড়ির দখল নিলেন মালিক

Posted on 56 years ago
tunnel
  • কলকাতা

গঙ্গার ৩৮ মিটার নীচে ছুটবে ১০ চাকার ট্রাক! কলকাতা বন্দরের জন্য ১১ হাজার কোটির মেগা টানেল প্রকল্প

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

images (11)
  • বিনোদন

তীব্র স্নায়বিক যন্ত্রণায় কাতর সোনু, তবুও বাতিল করছেন না শো

Posted on 56 years ago
melodi-pm-modi
  • বিশ্ব সংবাদ

G7 মঞ্চে ফের ‘মেলোডি’ মুহূর্ত! মোদিকে নিয়ে মেলোনির মন্তব্যে হাসির রোল আন্তর্জাতিক সম্মেলনে

Posted on 56 years ago
Ex TMC minister Udayan Guha arrested in Kolkata
  • কলকাতা

কলকাতায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Posted on 56 years ago
Mamata-Banerjee-Dilip-Ghosh
  • কলকাতা

পরাজয় মেনে নিতে পারছেন না মমতা! ভবানীপুর মামলা ঘিরে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.