Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • গঙ্গার ৩৮ মিটার নীচে ছুটবে ১০ চাকার ট্রাক! কলকাতা বন্দরের জন্য ১১ হাজার কোটির মেগা টানেল প্রকল্প
  • কলকাতা

গঙ্গার ৩৮ মিটার নীচে ছুটবে ১০ চাকার ট্রাক! কলকাতা বন্দরের জন্য ১১ হাজার কোটির মেগা টানেল প্রকল্প

Posted on 56 years ago 1 minute read
tunnel

গঙ্গার ৩৮ মিটার নীচে ছুটবে পণ্যবাহী ট্রাক! কলকাতায় ১১ হাজার কোটির মেগা টানেল প্রকল্প

গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল ইতিমধ্যেই কলকাতার মানুষের কাছে পরিচিত অভিজ্ঞতা। এবার সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নদীর তলা দিয়েই পণ্যবাহী ভারী ট্রাক চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা বন্দরের সঙ্গে জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, আধুনিক ও কার্যকর করে তুলতে গঙ্গার নীচে একটি বিশেষ সড়ক সুড়ঙ্গ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ ও সড়ক-পরিবহণ মন্ত্রকের তত্ত্বাবধানে এই মেগা প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্রের খবর, কলকাতা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রস্তাবিত টানেলের নকশা তৈরি করেছে। সম্প্রতি নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়। অনুমোদনের পর প্রশাসনিক স্তরে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বন্দরে আসা ও সেখান থেকে বের হওয়া পণ্যবাহী ট্রাকের যাতায়াতকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তোলা। বর্তমানে বন্দরে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে ট্রাকগুলিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন টানেল চালু হলে দিনের যে কোনও সময় দ্রুত ও নির্বিঘ্নে যাতায়াত সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, কলকাতার দিকে সুড়ঙ্গের দুটি প্রবেশপথ থাকবে। একটি গার্ডেনরিচ শিপবিল্ডার্স এলাকার কাছে এবং অন্যটি তারাতলার জিঞ্জিরা বাজার এলাকায়। সুড়ঙ্গটি শেষ হবে হাওড়ার সাঁকরাইল স্টেশনের কাছে। সেখানে দুটি র‌্যাম্প তৈরি করা হবে, যার একটি সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে।

মোট প্রকল্পের দৈর্ঘ্য হবে প্রায় ১৫.৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় সাড়ে আট কিলোমিটার অংশ থাকবে গঙ্গার নীচে। নদীর তলদেশ থেকে প্রায় ৩৮ মিটার নীচে নির্মিত হবে এই সুড়ঙ্গ। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

বর্তমানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে যাতায়াতের জন্য অধিকাংশ পণ্যবাহী যানকে বিদ্যাসাগর সেতুর উপর নির্ভর করতে হয়। ফলে প্রায়ই যানজট ও দুর্ঘটনার সমস্যা দেখা দেয়। নতুন টানেল চালু হলে বন্দরের সঙ্গে জাতীয় সড়কের সরাসরি সংযোগ তৈরি হবে, কমবে যানজট, বাঁচবে সময় ও জ্বালানি। পাশাপাশি পরিবহণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

About the Author

Author

Visit Website View All Posts
Tags: BengalNews BreakingNews Development GangaTunnel GardenReach HooghlyRiver Howrah IndiaInfrastructure Infrastructure Kolkata KolkataNews KolkataPort LatestNews Logistics MegaProject NationalHighway16 NewsUpdate PortDevelopment RoadTransport Sankrail Taratala TransportNews TruckTunnel UnderwaterTunnel WestBengal

Post navigation

Previous: ‘স্টারডমের দৌড়’ থেকে বেরিয়ে নতুন উপলব্ধি! কেন সাফল্যকেই ‘ভ্রম’ বললেন সমান্থা?

Related Stories

Mamata Banerjee..
  • কলকাতা

একুশে জুলাই নিয়ে অনিশ্চয়তায় তৃণমূল! এখনও চূড়ান্ত নয় মমতার কর্মসূচি, বড় প্রস্তুতিতে কংগ্রেস

Posted on 56 years ago
Lookout notice issued against PA of Abhishek Banerjee
  • কলকাতা

অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’জারি করল সিআইডি

Posted on 56 years ago
Swarup Biswas
  • কলকাতা

স্বরূপ বিশ্বাসের নামে থানায় অভিযোগ করলেন আরও এক মহিলা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

tunnel
  • কলকাতা

গঙ্গার ৩৮ মিটার নীচে ছুটবে ১০ চাকার ট্রাক! কলকাতা বন্দরের জন্য ১১ হাজার কোটির মেগা টানেল প্রকল্প

Posted on 56 years ago
7b8c1b41-0408-4cef-8b97-a24b65fd995c
  • বিনোদন

‘স্টারডমের দৌড়’ থেকে বেরিয়ে নতুন উপলব্ধি! কেন সাফল্যকেই ‘ভ্রম’ বললেন সমান্থা?

Posted on 56 years ago
Jahangir Khan Pushpa Falta
  • জেলার খবর

জাহাঙ্গির ‘পুষ্পা’-কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার ছক!

Posted on 56 years ago
WhatsApp Image 2026-06-16 at 21.40.41
  • ক্রিকেট

সুপার ওভারে হার, তারপর বিস্ফোরণ! বৈভবকে ঘিরে নতুন বিতর্ক

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.