Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দেশ
  • উদ্ধব শিবিরকে কড়া ভাষায় আক্রমণ একনাথ শিণ্ডের
  • দেশ

উদ্ধব শিবিরকে কড়া ভাষায় আক্রমণ একনাথ শিণ্ডের

Posted on 57 years ago 1 minute read
Eknath Shinde

Eknath Shinde

দল দ্বিখণ্ডিত হয়েছে আগেই। সেই ভাঙা ঘরে ফের লেগেছে বিদ্রোহের আগুন। এমতাবস্থায় দায়িত্ব ছাড়তে তৈরি শিব সেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। এদিকে শিব সেনার উদ্ধব শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তাঁর মন্তব্য, ”কিছু মানুষ ক’দিন ধরেই ঘেউঘেউ করছে। কুকুররা দল বেঁধে ঘেউঘেউই করে, কিন্তু বাঘ একাই শিকার করে।” দলের যাত্রাপথ যে এখনও অনেক বাকি, এমনটা দাবি করেই শিণ্ডে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ছিল কেবল একটি ‘ট্রেলার’ মাত্র।

আসল ছবিটি এখনও সামনে আসা বাকি। তিনি জোর দিয়ে বলেন, শিব সেনা কোনো নির্দিষ্ট সংখ্যক নেতার নয়, বরং দলের প্রতিটি কর্মী ও সাধারণ নাগরিকের। সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের স্বপ্ন পূরণ করেছেন। এবং সমগ্র মহারাষ্ট্র জুড়ে সংগঠনটিকে সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ করেছেন। তারই ফলশ্রুতি সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে শিব সেনা। শিণ্ডের কথায়, ”আমার কোনও গডফাদার ছিল না। আমার পিছনে ছিল কেবল বালাসাহেব নামের এক শক্তি।

এই শক্তিই আমাকে সাধারণ ‘শাখা প্রমুখ’-এর পদ থেকে মুখ্যমন্ত্রী পদে উন্নীত করেছে।”উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার পর সম্প্রতি শিব সেনার ৬ জন সাংসদ লোকসভার স্পিকার এম বিড়লার সঙ্গে দেখা করেছেন। তাঁদের অভিযোগ, শিব সেনা নিজের মতাদর্শ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে দলটা কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। তাই শিণ্ডের সঙ্গে মিশে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এদিকে পালটা পদক্ষেপ করছে উদ্ধব শিবিরও। তাঁরাও ওই বিক্ষুব্ধ সাংসদদের শোকজ নোটিস দিচ্ছেন। কিন্তু এবার নিজের পদ থেকে সরতে চাইছেন উদ্ধব। আর এবার নাম না করেই তাঁকে এবং তাঁদের শিবিরকে আক্রমণ করলেন শিণ্ডে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Eknath Shinde

Post navigation

Previous: তোলাবাজি থেকে গোপন নজরদারি, স্বরূপ বিশ্বাস কে ঘিরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
Next: হাসির কারিগরের বিদায়! জেমস বারোজের প্রয়াণে স্তব্ধ টেলিভিশন দুনিয়া

Related Stories

CM Yogi Adityanath
  • দেশ

দানবাক্সে ভক্তদের কোটি কোটি টাকা, হঠাৎ উধাও! অবশেষে মুখ খুললেন যোগী

Posted on 57 years ago
KEDARNATH
  • দেশ

চারধাম যাত্রায় রেকর্ড ভিড়, তিন মাসে প্রাণ হারালেন ১৯৮ পুণ্যার্থী

Posted on 57 years ago
Brahmaputra
  • দেশ

ব্রহ্মপুত্রের বাঁধ ঘিরে ভূ-রাজনৈতিক উদ্বেগ ও বাস্তবতা

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

CM Yogi Adityanath
  • দেশ

দানবাক্সে ভক্তদের কোটি কোটি টাকা, হঠাৎ উধাও! অবশেষে মুখ খুললেন যোগী

Posted on 57 years ago
moshal-michil
  • বিশ্ব সংবাদ

জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখর ঢাকা! রামের ছবি অবমাননার অভিযোগে রাজপথে হাজারো হিন্দুর মশাল মিছিল

Posted on 57 years ago
attack
  • বিশ্ব সংবাদ

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইজরায়েলি হামলা, নিহত অন্তত ৫

Posted on 57 years ago
Cocktail-2-advance-booking-
  • বিনোদন

প্রথম দিনেই ২০ কোটির গণ্ডি পার! ‘ককটেল ২’-এর সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতারা

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.