Metro services
শুধু কলকাতা নয় রাজ্যে আরও তিন শহরে চলতে পারে মেট্রো। রাজ্য সরকারের বাজেটে প্রস্তাব করা হয়েছে শিলিগুড়িতে এবং আসানসোল-দুর্গাপুরে মেট্রো চালানোর সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য বাজেটে। অর্থাৎ কলকাতা ছাড়াও দুর্গাপুর-আসানসোল এবং শিলিগুড়িতে এবার চলতে পারে মেট্রো। এই নিয়ে রাজ্য টেকনো ইকোনমিক স্টাডি করবে বলে জানান স্বপন দাশগুপ্ত। অর্থাৎ কলকাতার শহরের বাইরে এবার চলতে পারে মেট্রো রেল। সেই সঙ্গে গঙ্গার দুপারকে জুড়েও পরিকল্পনা রয়েছে এই বাজেটে। রাজ্যে গঙ্গার উপরে তৈরি হবে আরও একটি নতুন সেতু।
১,২০০ কোটি টাকা ব্যয়ে কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণ করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই প্রকল্পটি যাতায়াতের সময় কমিয়ে এই অঞ্চলের পণ্য এবং যাত্রী চলাচলের একটি স্থায়ী এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করবে।
এর আগে গঙ্গার উপরে একাধিক সেতু থাকলেও কালনা এবং শান্তিপুরে এই সেতু নির্মাণ হলে যাতায়াত ব্যবস্থাই শুধু সুদৃঢ় হবে না, বরং ওই এলাকার আর্থ সামাজিক পরিস্থিতিও বদলে যেতে পারে। সেই সঙ্গে নিউটাউন অঞ্চলের সঙ্গে কলকাতার যোগাযোগ উন্নত করতে ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা–নিউটাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব করছি। এই করিডোরটি EM Bypass এবং সল্টলেক সেক্টর V-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। এই করিডোরটিতে ramps, এলিভেটেড পার্কিং বে, Noise Barriers, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং CCTV নজরদারির ব্যবস্থা থাকবে।