Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • খেলা
  • বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
  • খেলা
  • ফুটবল

বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি

Posted on 57 years ago 1 minute read
Messi breaks World Cup goal

Messi breaks World Cup goal

বিশ্বকাপে ফের এলএম টেনের রূপকথা। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে ফুটবলের সর্বশ্রেষ্ঠ মঞ্চে আবারও শ্রেষ্ঠতার প্রমান দিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। তাঁর নামের পাশে রয়েছে ১৭টি গোল। এতদিন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল জার্মানির মিরাস্লাভ ক্লোজের নামে। কিন্তু অদ্ভুত এক সমাপতনে, সেই জার্মানির চিরশত্রু দেশ অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করেই মেসি ভাঙলেন ক্লোজের রেকর্ড। আজ থেকে ঠিক ৪০ বছর আগে এই ২২ জুন দিনটিকেই বিশ্ব ফুটবলের ইতিহাসে স্থায়ীভাবে অক্ষয় করে দিয়েছেন আরেক আর্জেন্টাইন।

তিনি দিয়েগো আর্মান্দো মারাদোনা। ৪০ বছর আগে তাঁর করা ‘হ্যান্ড অফ গড’ আজও ফুটবল ইতিহাসে অমলিন। সেই ২২ জুনই নয়া ইতিহাস গড়লেন অধুনা বিশ্ব ফুটবলের GOAT। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৮ মিনিটে ডান প্রান্ত থেকে আসা মাইনাসকে যেই না স্বভাবসিদ্ধ নিখুঁত দক্ষতায় বলে জড়ালেন মেসি, অমনি গোটা স্টেডিয়াম যেন উচ্ছ্বাসে ফেটে পড়ল। যেমন বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলেন বিশ্বজুড়ে লিও ভক্তরা। বিশ্বকালের সর্বকালের সেরা গোলস্কোরারদের তালিকায় মেসি এখন সবার উপরে ১৭ গোল। সেই ২০০৬ থেকে বিশ্বকাপে খেলছেন লিও।

প্রথম বিশ্বকাপে একটি গোল ছিল তাঁর। ২০১০ তাঁর জীবনের সবচেয়ে খারাপ বিশ্বকাপ। সেবার কোনও গোল পাননি। ২০১৪ সালে মেসি ৪ গোল করে আর্জেন্টিনাকে রানার্স আপ করেন। ২০১৮ বিশ্বকাপে তিনি একটি গোল করেন। ২০২২ বিশ্বকাপে তিনি যখন নিজের দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন, সে বছর গোল ছিল ৭টি। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই চার গোল করে ফেলেছেন তিনি। এই তালিকায় দু’নম্বরে মিরাস্লাভ ক্লোজে ১৬ গোল। তৃতীয় স্থানে ব্রাজিলের রোনাল্ডো ডি-লিমা। তাঁর গোলসংখ্যা ১৫।

সক্রিয় ফুটবলারদের মধ্যে মেসির কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তাঁর দখলে ১৪ গোল। অবশ্যে মেসি শুধু গোলের নিরিখে নন, অ্যাসিস্টের নিরিখেও জুগ্মভাবে সবার উপর। নিজেরই দেশের কিংবদন্তি মারাদোনার পাশাপাশি বিশ্বকাপে মেসির নামের পাশে রয়েছে আটটি অ্যাসিস্ট। লিওনেল মেসিই কি সর্বকালের সেরা ফুটবলার? তাঁর সঙ্গে আর কী কেউ তুলনীয়? প্রশ্নটা উঠছে, ওঠাটাই স্বাভাবিক। কারণ প্রতিনিয়ত তিনি যা করছেন, তিনি যা করতে পারেন, সেটা অন্যদের পক্ষে হয়তো স্রেফ কল্পকথা।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Messi breaks World Cup goal

Post navigation

Previous: বিয়ের মাত্র ৮ মাসেই ভাঙে সংসার! ওম পুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন প্রথম স্ত্রী সীমা কপূর

Related Stories

1bee26dc-990b-4af2-8cc7-f59896e22313
  • ফুটবল

ইয়ামালকে ঘিরে দুশ্চিন্তা, সৌদির বিরুদ্ধে জয়ের চাপ স্পেনের কাঁধে

Posted on 57 years ago
WebN-messicgol2 (1)
  • ফুটবল

মেসি ম্যাজিকের দখলে আমেরিকা! টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে

Posted on 57 years ago
FIFA World Cup 2026
  • খেলা

ডিআর কঙ্গোর ড্রয়ের পর বিস্ফোরক রোনাল্দোর বোন

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

Messi breaks World Cup goal
  • খেলা

বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি

Posted on 57 years ago
4f891533-8ab5-40b6-839e-85dfa90f83a6
  • বিনোদন

বিয়ের মাত্র ৮ মাসেই ভাঙে সংসার! ওম পুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন প্রথম স্ত্রী সীমা কপূর

Posted on 57 years ago
rail minister
  • পশ্চিমবঙ্গ

হকার উচ্ছেদের পর বড় সিদ্ধান্ত রেলের! শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলিতে বসছে আধুনিক ভ্রাম্যমাণ দোতলা স্টল

Posted on 57 years ago
08636203-11a0-4e88-af50-96d53875d32c
  • বিনোদন

সম্পর্কের ফাঁকে জমে থাকা নীরবতা! ‘দূরত্ব’-এ মা-মেয়ের আবেগঘন গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন মাধবী মুখার্জি

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.