Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু
  • জেলার খবর
  • মালদহ খবর

Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Posted on 57 years ago 1 minute read
Malda News

নৌকার উপর বজ্রাঘাত, গঙ্গার ঘাটেই লুটিয়ে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত আরও অনেকে। ঘটনাটি ঘটেছে মালদহে গঙ্গার ঘাটে। মঙ্গলবার বিকেলে ধুলিয়ান থেকে মালদহের পারলালপুর ঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবাহী নৌকাটি। গন্তব্যে পৌঁছনোর মুহূর্তেই শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি, তখনই এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো মেঘে ঢেকে যায়, নামে প্রবল বৃষ্টি, শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত, আর সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়।

ঘটনায় জখম হন আরও ১৩ জন। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরের পারলালপুরের শিবপুর ঘাটে। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নৌকায় করে তাঁরা পারলালপুরে ফিরছিলেন। নৌকা পাড়ের কাছে আসতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সে সময় নৌকায় থাকা যাত্রীরা বজ্রাহত হন। তাঁদের মুর্শিদাবাদের ধুলিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হতেই মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৫ জন। বজ্রাঘাতে আহতদের আর্তচিৎকারে মুহূর্তে শোক ও আতঙ্কে ঢেকে যায় গোটা ঘাট চত্বর। স্বজনদের কান্না, ছুটোছুটি আর অসহায় চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ।

অন্যদিকে, কোচবিহারে বজ্রপাতের পৃথক কয়েকটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শীতলখুচির শাটিমারি এলাকায় মঙ্গলবার সকালে মেনকা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়। এদিন বৃষ্টি চলাকালীন মাঠে গরু আনতে গিয়েছিলেন ওই  মহিলা। সেখানেই প্রাণ হারাণ তিনি। কোচবিহার ১  ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন মাঠে কাজ করছিলেন পাঁচ জন। সেই সময় বজ্রাঘাতে চারজন আহত হন। তার মধ্যে আরমান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরো তিনজন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে। মাথাভাঙ্গা ২ ব্লকের নিশিগঞ্জে বাজ পড়ে জখম হয়েছে এক ব্যক্তি।তার নাম  নাম পিন্টু পাটোয়ারী। বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আহত হন। কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাকে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Malda Malda Medical College Malda News

Post navigation

Previous: স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Related Stories

nadia news
  • জেলার খবর

জলের দরে পেট্রল-ডিজেল! হানা দিতেই চমকে উঠল পুলিশ! পলাতক অভিযুক্ত বাপন সেখ

Posted on 57 years ago
Nadia Trinamool leader
  • জেলার খবর

সব্যসাচী ঘনিষ্ঠ নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা।

Posted on 57 years ago
Siliguri
  • জেলার খবর

টোলকর্মীকে গাড়িতে ঝুলিয়ে ১২ কিমি টেনে নিয়ে যাওয়ার অভিযোগ, যুবকের তৎপরতায় প্রাণরক্ষা

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

Malda News
  • জেলার খবর

Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Posted on 57 years ago
ca5d1e5e-df73-4778-8ca2-2ac87e8b4f77
  • বিনোদন

স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Posted on 57 years ago
CM Suvendu Adhikari
  • কলকাতা

হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Posted on 57 years ago
Ratna Debnath
  • কলকাতা

‘অভয়ার বিচার হবেই’— বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে কেঁদে ফেললেন নির্যাতিতার মা

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.