Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • জলের দরে পেট্রল-ডিজেল! হানা দিতেই চমকে উঠল পুলিশ! পলাতক অভিযুক্ত বাপন সেখ
  • জেলার খবর
  • নদিয়া খবর

জলের দরে পেট্রল-ডিজেল! হানা দিতেই চমকে উঠল পুলিশ! পলাতক অভিযুক্ত বাপন সেখ

Posted on 57 years ago 1 minute read
nadia news

nadia news

হদিশ মিলল ‘ভেজাল’ পেট্রল এবং ডিজেল কারখানার, উদ্ধার বড় ২০ ড্রাম নকল পেট্রোল-ডিজেল। পাম্পের চেয়েও কম দামে কীভাবে এই জ্বালানি মিলছে, তা নিয়ে সন্দেহ দানা বাঁধছিল অনেকের মনেই। অবশেষে সোমবার সেই রহস্যের পর্দা ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে তেহট্টের মালিয়াপোতা এলাকায় একটি অবৈধ নকল পেট্রোল ও ডিজেল তৈরির কারখানায় অতর্কিত হানা দিল তেহট্ট থানার পুলিশ। উদ্ধার হয়েছে ২০ ড্রাম ভর্তি রাসায়নিক মিশ্রিত ভেজাল জ্বালানি তেল ও নগদ টাকা।

তবে পুলিশের আসার খবর পেয়েই সুকৌশলে চম্পট দিয়েছে মূল অভিযুক্ত। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার বাঙালঝি এলাকার বাসিন্দা বাপন সেখ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মালিয়াপোতা এলাকায় এই অবৈধ কারবার চালাচ্ছিল। লোকচক্ষুর আড়ালে একটি গোপন গোডাউন ভাড়া নিয়ে চলছিল এই ‘কাটা’ তেলের কারবার। অভিযোগ, সেখানে সাদা কেরোসিন জাতীয় একধরণের তরল জ্বালানির সঙ্গে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক ও রঙ মিশিয়ে হুবহু পেট্রল ও ডিজেলের রূপ দেওয়া হতো। তৈরি হওয়া এই মারাত্মক ভেজাল ও বিপজ্জনক জ্বালানি ড্রামবন্দি করে রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় বাজারজাত করা হত। স্থানীয় পাম্পগুলির তুলনায় এই তেলের দাম বেশ কিছুটা কম হওয়ায় রমরমিয়ে চলত কালোবাজারি। সস্তার চক্করে বহু গাড়িচালক ও ব্যবসায়ী এই তেল কিনতেন বলে জানা গিয়েছে।

তবে এই ভেজাল তেল ব্যবহারের ফলে একদিকে যেমন গাড়ির ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাবনা বাড়ছিল, তেমনই বড়সড় অগ্নিকাণ্ডের ঝুঁকিও থেকে যাচ্ছিল। এরপরেই সোমবার একেবারে নির্দিষ্ট খবরের ভিত্তিতে তেহট্ট থানার পুলিশ ওই গোপন গোডাউনটি ঘিরে ফেলে। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়েই আগেভাগে গা ঢাকা দেয় মূল পাণ্ডা বাপন সেখ। এরপর পুলিশ গোডাউনের ভেতরে ঢোকে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২০টি ড্রাম ভর্তি নকল পেট্রোল ও ডিজেল।

এছাড়া সেখান থেকে নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো গোডাউনটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ। এই চক্রের জাল কতদূর বিস্তৃত, এর পেছনে বড় কোনও চক্র কাজ করছে কিনা এবং আর কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই বিপজ্জনক নকল জ্বালানি কোথায় কোথায় সরবরাহ করা হত, তার তালিকাও তৈরি করা হচ্ছে। পলাতক অভিযুক্ত বাপন সেখের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।

About the Author

Administrator

Visit Website View All Posts

Post navigation

Previous: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১২০০ কোটি টাকা,
Next: মেসির রেকর্ডগড়া গোল ঘিরে তুমুল বিতর্ক! রেফারির সিদ্ধান্তে ফের প্রশ্নের ঝড়

Related Stories

Malda News
  • জেলার খবর

Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Posted on 57 years ago
mahua-moitra-
  • নদিয়া খবর

সোনা-কাণ্ডের মাঝেই নতুন বিতর্ক, টিনা-দীপকদের নিশানা করে বিস্ফোরক মহুয়া মৈত্র

Posted on 57 years ago
Nadia Trinamool leader
  • জেলার খবর

সব্যসাচী ঘনিষ্ঠ নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা।

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

Malda News
  • জেলার খবর

Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Posted on 57 years ago
ca5d1e5e-df73-4778-8ca2-2ac87e8b4f77
  • বিনোদন

স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Posted on 57 years ago
CM Suvendu Adhikari
  • কলকাতা

হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Posted on 57 years ago
Ratna Debnath
  • কলকাতা

‘অভয়ার বিচার হবেই’— বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে কেঁদে ফেললেন নির্যাতিতার মা

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.