Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • ক্রিকেট
  • নতুন হেয়ারস্টাইলে মহেন্দ্র সিং ধোনি
  • ক্রিকেট

নতুন হেয়ারস্টাইলে মহেন্দ্র সিং ধোনি

Posted on 56 years ago 1 minute read
Mahendra Singh Dhoni

Mahendra Singh Dhoni

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমেও কি খেলতে দেখা যাবে Mahendra Singh Dhoni মহেন্দ্র সিং ধোনিকে? অবসর নিয়ে পরিষ্কার কোনও বার্তা দেননি দেশের তথা আইপিএলের ইতিহাসে সফলতম ক্যাপ্টেন। সময় নিতে চেয়েছেন। আগামী আইপিএলের রিটেনশন নিয়ম জানিয়ে দিয়েছে গভর্নিং কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য আইপিএলের শুরুর দিকে একটি নিয়ম ছিল।

যদিও সেটি কাজে না লাগায় তুলে দেওয়া হয়েছিল। ফেরানো হয়েছে সেই ‘আনক্যাপড’ প্লেয়ার নিয়ম। মহেন্দ্র সিং ধোনি কি আনক্যাপড প্লেয়ার হিসেবেই খেলবেন? নতুন হেয়ারস্টাইল ঘিরে এমনই জল্পনা। নিয়ম অনুযায়ী, পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলা, অবসর নেওয়া, স্কোয়াডে থাকলেও গত শেষ পাঁচ বছরে একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটাররা আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলতে পারেনি।

ধোনির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। ফলে তাঁকে মাত্র ৪ কোটিতেই রিটেন করতে পারবে চেন্নাই সুপার কিংস। Mahendra Singh Dhoni ধোনিকে প্লেয়ার কিংবা কোচিং, কোন ভূমিকায় দেখা যাবে নিশ্চিত নয়। হেয়ারস্টাইলে যেন বার্তা দিলেন, আনক্যাপড প্লেয়ার হিসেবে আগামী আইপিএলে খেলতে দেখা যাবে Mahendra Singh Dhoni মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলের গত সংস্করণে ফিনিশারের ভূমিকাতেই দেখা গিয়েছে ধোনিকে।

লোয়ার অর্ডারে ব্যাট করেছেন। কোনও ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই হয়নি। আবার কোনও ম্যাচে তিন বলের জন্য ব্যাট হাতে নেমেছেন। একটা জিনিস কমন ছিল, মূলত বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতেই রান তুলেছেন। তাঁর যা ফিটনেস, আরও এক মরসুম না খেলার কোনও কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের শুরু থেকে লম্বা চুলের ধোনিকে দেখতেই অভ্যস্ত সকলে। মাঝে দু-একবার পরিস্থিতি হেরফের হয়েছে। গত মরসুমেও বড় চুল রেখেছিলেন। এ বার হঠাৎই ছোট চুলের নতুন স্টাইল। ঠিক যেন কৈশোরে ফিরে গিয়েছেন! এর থেকেই জল্পনা, আগামী মরসুমে ‘আনক্যাপড’ ধোনিকেই দেখা যেতে পারে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Mahendra Singh Dhoni newsaajbangla

Post navigation

Previous: কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরার নির্দেশ
Next: কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক বেড়ে হল ৩৯ শতাংশ

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.