Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • পূর্ব বর্ধমানে দুর্গামন্দির থেকে চুরি প্রায় ৮০ লক্ষ টাকার গয়না!
  • জেলার খবর

পূর্ব বর্ধমানে দুর্গামন্দির থেকে চুরি প্রায় ৮০ লক্ষ টাকার গয়না!

Posted on 56 years ago 1 minute read
Purba Bardhaman

নবমীর রাতে প্রাচীন দুর্গামন্দির থেকে চুরি হয়ে গেল প্রায় ৮০ লক্ষ টাকার গয়না। Purba Bardhaman পূর্ব বর্ধমানের Ketugram কেতুগ্রাম থানা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, Ketugram কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গামন্দিরটি প্রায় ৩৫০ বছরের পুরনো। শুক্রবার গভীর রাতে সেখানে চুরি হয়েছে। সকালে সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভিতে দেখা গিয়েছে, রাত ১২টা ৪৮ মিনিটে এক যুবক খালি পায়ে মন্দিরের ভিতরে ঢুকছে। তার পরনে ছিল গোলাপি ফুল শার্ট এবং বারমুডা। তবে মুখের একাংশ আর মাথা ঢাকা ছিল গামছায়। মন্দিরে ঢুকে একে একে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ— যত দেবদেবীর মূর্তি ছিল, তাদের গা থেকে যাবতীয় গয়না খুলে নেয় সে। তার পর সন্তর্পণে বেরিয়ে যায়।

মন্দিরের পুরোহিতের দাবি, প্রায় ৪০০ ভরি রুপো এবং ২০ ভরির সোনার গয়না চুরি হয়ে গিয়েছে । এক সময় বর্ধমানের রাজা চট্টোপাধ্যায়ের পরিবার দুর্গার মন্দির নির্মাণ এবং পুজো পরিচালনার জন্য বেশ কিছু জমি দান করে গিয়েছিল। কিছু জমিতে চাষবাস থেকে যা উপার্জন হত সেটাই বাৎসরিক পুজো এবং নিত্যসেবায় ব্যয় করা হত। পুজো পরিচালনার জন্য পরিবারের সদস্যদের নিয়ে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে।

তার সম্পাদক অরূপ কুমার বলেন, ”মন্দিরে আমরা কেউ পাহারায় ছিলাম না। কারণ, শাস্ত্র অনুযায়ী এ বারে রাতে পুজোর যাবতীয় আচার পালন হয়েছে। সকলকেই প্রায় সারা রাত জাগতে হয়েছে। তাই শুক্রবার সকলেই ঘুমোতে চলে যাই। কিন্তু ভোরে মন্দিরে এসে দেখি সামনের গেটের তালা অক্ষত থাকলেও পাশের একটি গেটের তালা ভাঙা। মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম সমস্ত গয়না চুরি হয়ে গিয়েছে!” তিনি দাবি করেছেন আনুমানিক ৮০ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। পরিবারের তরফে থানায় খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Ketugram newsaajbangla Purba Bardhaman

Post navigation

Previous: পশ্চিম বর্ধমানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী মৃত্যু, আহত ১
Next: Ajker Rashifal in bengal ১৭ অক্টোবর ২০২৪

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.