Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • পশ্চিম বর্ধমানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী মৃত্যু, আহত ১
  • জেলার খবর
  • পশ্চিম বর্ধমান খবর

পশ্চিম বর্ধমানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী মৃত্যু, আহত ১

Posted on 56 years ago 1 minute read
Paschim Bardhaman news 

Paschim Bardhaman news 

 

Paschim Bardhaman news  বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনায় গুরুতর জখম মৃতের দাদা। রবিবার সন্ধ্যা ছটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার গৌরান্ডীর কাছে ভাটাস কোলিয়ারি এলাকায়। মৃত সাইকেল আরোহীর নাম ধরম রুইদাস (১৪)। আহত কিশোরের নাম বিষ্ণু রুইদাস (১৮)। তাদের বাড়ি বারাবনি থানার পানুরিয়ার গৌরান্ডিতে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে ছটা নাগাদ আসানসোলের বারাবনির বাসিন্দা দুই ভাই ধরম রুইদাস ও বিষ্ণু রুইদাস একই সাইকেলে আসানসোল-গৌরান্ডি রোড দিয়ে যাচ্ছিল। সেই সময় বারাবনি থানার ভাটাস কোলিয়ারির কাছে বেপরোয়া ভাবে আসা একটি ট্রাক সাইকেলে থাকা দুই ভাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ও পরিবারের সদস্যরা এলাকায় আসে।

দুজনকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে এমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ধরম রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। আহত বিষ্ণু রুইদাসকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে পাকড়াও করতে তৎপরতা শুরু হয়েছে। Paschim Bardhaman news

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Paschim Bardhaman news

Post navigation

Previous: দ্রোহের কার্নিভ্যাল নিয়ে সরকারকে হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের
Next: পূর্ব বর্ধমানে দুর্গামন্দির থেকে চুরি প্রায় ৮০ লক্ষ টাকার গয়না!

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.