Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুকুন্দপুরে
  • কলকাতা

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুকুন্দপুরে

Posted on 56 years ago 1 minute read
Mukundapur

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সার্ভে পার্ক থানার Mukundapur মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার। চিকিৎসায় গাফিলতিতে ওই রোগীর মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরেও মোটা অঙ্কের বিল বানিয়েছে হাসপাতাল, এমনই অভিযোগে চিকিৎসকদের হেনস্থা করার পাশাপাশি হাসপাতালেভাঙচুর চালান মৃতের পরিজনেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

মৃতের পরিবার সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, রবিবার এসএসকেএম হাসপাতালে এক রোগীর ছেলেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা গিয়েছে, অষ্টমীতে মোটরবাইক দুর্ঘটনায় জখম হন বরাহনগরের বাসিন্দা, ২৩ বছরের জয়দীপ দাস। প্রথমে তাঁকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় Mukundapur মুকুন্দপুরের ওই হাসপাতালে। সেখানেই সোমবার মারা যানজয়দীপ।

অভিযোগ, এর পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হনজয়দীপের পরিজনেরা। হাসপাতালের রিসেপশনে থাকা প্রিন্টার ভেঙে দেওয়া হয়। জয়দীপের চিকিৎসা যিনি করেছিলেন, ঘেরাও করে রাখা হয় সেই চিকিৎসককে। ওই চিকিৎসক কাজে গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানান, গোটা ঘটনায় তিনি আতঙ্কিত।

কর্মবিরতিতে যাওয়ার কথা ভাবছেন। যদিও ভাঙচুর এবং চিকিৎসককে হেনস্থার অভিযোগ অস্বীকার করে জয়দীপের এক বন্ধু সৈকত মজুমদার বলেন, ”আমরা অনেকে ছিলাম। চাইলে গোটা হাসপাতালে ভাঙচুর চালাতে পারতাম।” তিনি জানান, এখনও পর্যন্ত চিকিৎসায় যত টাকা খরচ হয়েছে, তাহাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফেরত দিয়েছেন।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla kl kolkata news Mukundapur newsaajbangla

Post navigation

Previous: Malda মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
Next: মালদহে বিস্ফোরণ, জখম ৬ বছরের শিশু

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.