Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • উত্তরবঙ্গ
  • Malda মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  • উত্তরবঙ্গ
  • জেলার খবর
  • মালদহ খবর

Malda মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Posted on 56 years ago 1 minute read
Malda

Malda

Malda News রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতি আর চাল চুরির অভিযোগ। জেলাশাসক,থানা এবং পৌরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দায়ের। কিন্তু এরপরও কোনও ব্যবস্থা গ্রহণ না হওয়ায় সংশ্লিষ্ট স্কুলেরই দুই শিক্ষক দারস্থ হল আদালতে। মালদহের Malda ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা।

সংশ্লিষ্ট ওই স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাসে ষ্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুণ্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসাবে দায়িত্ব পান। অভিযোগ, এই দায়িত্বে থাকার সময় তাদের নজরে পড়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগরকুমার মিড ডে মিল চাল তছরূপ এবং হিসেব গরমিল করছেন।

ঘটনার প্রতিবাদ করেন বাকি সহকারি শিক্ষকরা। তাতে লাভ না হওয়ায় ওই বিদ্যালয়ের দুই নোডাল শিক্ষক মালদহের জেলাশাসক, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান এবং ইংরেজ বাজার থানায় ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপরও প্রশাসন এবং পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় শেষমেশ অভিযোগকারী ওই দুই শিক্ষক মালদহ জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন।

যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। তাঁর সাথে যোগাযোগ করতে বিদ্যালয়ে যাওয়া হলে ক্যামেরা দেখেই কার্যত পালিয়ে যান তিনি। অন্যদিকে, সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকাকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমরা সব জানি। কিছু হয়নি। প্রধান শিক্ষক খুব ভালো মানুষ।” এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News bengali news bengali bengali news bengali news Bhangar News in Bengali Breaking news aaj bangla Malda Malda News news bengali news news in bengal newsaajbangla

Post navigation

Previous: পুরসভার অ্যাকাউন্ট থেকে রাতারাতি গায়েব প্রায় ১৫ লক্ষ টাকা
Next: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুকুন্দপুরে

Related Stories

Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago
বেলডাঙা
  • জেলার খবর

বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষে আগুন, একাধিক বাড়ি ভাঙচুর

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
newsaajbangla
  • পশ্চিমবঙ্গ

পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মমতা! প্রশংসায় দিলীপ

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.