Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • ব্যবসা
  • কমলা হ্যারিসের প্রতিশ্রুতিতে ৬৮ হাজার ডলার পার করল বিটকয়েন
  • ব্যবসা

কমলা হ্যারিসের প্রতিশ্রুতিতে ৬৮ হাজার ডলার পার করল বিটকয়েন

Posted on 56 years ago 1 minute read
Kamala Harris

Kamala Harris

ক্ষমতায় এলে Bitcoin ক্রিপ্টো মুদ্রা নিয়ে ভাবনাচিন্তা করবেন তিনি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস নির্বাচনী প্রচারে এই প্রতিশ্রুতি দিতেই হু হু করে চড়তে শুরু করে Bitcoin ‘বিটকয়েন’-এর দর। বুধবার, ১৬ অক্টোবর তিন শতাংশ বৃদ্ধি পায় এর দাম। ফলে ৬৮ হাজার ডলারে পৌঁছে গিয়েছিল এই ক্রিপ্টো মুদ্রা। বৃহস্পতিবার, ১৭ অক্টোবর অবশ্য এই সূচকে পতন দেখা গিয়েছে।

এ দিন বেলা ১২টা নাগাদ ০.৪৪ শতাংশ নেমে ভারতীয় মুদ্রায় Bitcoin বিটকয়েন চলে এসেছে ৫৬ লক্ষ ৬০ হাজার ২০৮ টাকায়। হ্যারিসের এহেন প্রতিশ্রুতির পর বিটকয়েনের পাশাপাশি দাম চড়েছে অন্যান্য ক্রিপ্টো মুদ্রারও। সেই তালিকায় রয়েছে সোলানা ও ডোজ়েকয়েনের নাম। হ্যারিসের মতো তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও ক্রিপ্টো মুদ্রার সমর্থক।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, এ বারের নির্বাচনে ট্রাম্পের দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টো মুদ্রার মূল্যবৃদ্ধির এটাও একটা বড় কারণ বলে মনে করেন তাঁরা। উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়া থেকেই বিটকয়েনে ঊর্ধ্বগতি ছিল চোখে পড়ার মতো। বছরের বেশির ভাগ সময়েই ৫০ থেকে ৬৫ হাজার ডলারের মধ্যে এর দাম ঘোরাফেরা করেছে।

সেই বেড়া ভেঙে ৬৮ হাজার টাকায় উঠে এসেছে এর দাম। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে যা ৭২ থেকে ৭৫ হাজার ডলারে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেওয়ার ভোট। এই আবহে ‘পলি মার্কেট’-এর মতো অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির দাবি, হ্যারিসের থেকে এগিয়ে রয়েছেন ট্রাম্প। হ্যারিস পেতে পারেন ৪১.৩ শতাংশ ভোট। সেখানে ৫৮.৪ শতাংশ ভোট যেতে পারে ট্রাম্পের ঝুলিতে।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Bitcoin Breaking news aaj bangla Kamala Harris newsaajbangla

Post navigation

Previous: পূর্ব বর্ধমানে কোটি টাকার লটারি পেলেন আউশগ্রামের কৃষক
Next: গরু বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত্যু

Related Stories

BSNL SIM Card
  • ব্যবসা

বিএসএনএলের সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন

Posted on 56 years ago
Pay Credit Card Bills
  • ব্যবসা

ক্রেডিট কার্ড বিল পরিশোধের সহজ ৪টি উপায়

Posted on 56 years ago
maruti suzuki dzire
  • ব্যবসা

maruti suzuki dzire বাজারে এল মারুতির নতুন ডিজায়ার

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.