Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • আবহাওয়া
  • আবার নিম্নচাপ, আজকের আবহাওয়ার পূর্বাভাস
  • আবহাওয়া

আবার নিম্নচাপ, আজকের আবহাওয়ার পূর্বাভাস

Posted on 56 years ago 1 minute read
Weather News in Bengali 

Weather News in Bengali 

Weather News in Bengali  বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে উপকূলে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর উপকূলীয় তামিলনাড়ুতে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে।

ওই এলাকায় সমুদ্রের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং শক্তিক্ষয় করবে। এর পর আগামী ২০ অক্টোবর উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে নতুন একটি ঘূর্ণাবর্ত। যা থেকে দু’দিনের মধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। মধ্য বঙ্গোপসাগরে ২২ অক্টোবর ওই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেলে তা ক্রমে উত্তর-পশ্চিম দিকে সরবে। আরও ঘনীভূত হবে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাব পড়তে পারে পূর্ব উপকূল সংলগ্ন রাজ্যগুলিতে। তবে সরাসরি ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না, এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস। এ ছাড়া, উত্তর বাংলাদেশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তার শক্তি কমেছে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। ১৯ অক্টোবর, শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের তাতে কোনও সমস্যা হবে না। তাঁদের জন্য সতর্কতা জারি করা হয়নি। তবে সতর্ক করা হয়েছে সমুদ্রসৈকতে থাকা লোকজনকে। পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হতে পারে প্রায় পাঁচ ফুট পর্যন্ত।

শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে সেখানে কোনও সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের কোনও জেলাতেও আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Weather News Weather News in Bengali

Post navigation

Previous: Nadia শ্লীলতাহানির অভিযোগ শিক্ষক সামিউল হোসেনের বিরুদ্ধে!
Next: কমতে পারে তাপমাত্রা, আজকের আবহাওয়ার পূর্বাভাস

Related Stories

Ajker Weather Today
  • আবহাওয়া

কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?

Posted on 56 years ago
Low pressure trough in Bay of Bengal
  • আবহাওয়া

পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

Posted on 56 years ago
Cyclone Weather
  • আবহাওয়া

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.