Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • এবার সাইবার অপরাধের শিকার খোদ আসানসোল পুরনিগম
  • জেলার খবর
  • পশ্চিম বর্ধমান খবর

এবার সাইবার অপরাধের শিকার খোদ আসানসোল পুরনিগম

Posted on 56 years ago 1 minute read
Asansol Purnigam

Asansol Purnigam

এবার সাইবার অপরাধের শিকার খোদ Asansol Purnigam  আসানসোল পুরনিগম। পুরনিগমের অ্যাকাউন্ট থেকেই উধাও হয়ে গেল ৪০ লক্ষ টাকা। আসানসোলের মেয়র বিষয়টি জানতে পারার পরই অভিযোগ দায়ের করার নির্দেশ দেন পুরনিগমের অর্থ বিভাগকে। ইতিমধ্যেই আসানসোল সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেছে আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ।

পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে Asansol Purnigam  আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট আছে। গত ২৮ অক্টোবর সেই অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। পরে ব্যাঙ্ক ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, উধাও হওয়া টাকা গিয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। সাইবার অপরাধের মাধ্যমে এই টাকা চুরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মেয়র আরও জানিয়েছেন, ব্যাঙ্কে মোবাইল নম্বর বদল করার জন্য একটি আবেদন জনা পড়েছিল। সেই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়। পরে জানা যায়, পুরনিগমের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। আসলে পুরনিগমের ভুয়ো লেটার প্যাডে ফোন নম্বর পরিবর্তন করার আবেদন করা হয়েছিল বলে অভিযোগ।

বিষয়টি যতক্ষণে বোঝা গিয়েছে, ততক্ষণে টাকা চলে গিয়েছে অ্যাকাউন্ট থেকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ জানিয়েছেন, মঙ্গলবার রাতে মৌখিকভাবে তাদের জানানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ অনুযায়ী, তদন্ত করবে পুলিশ।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Asansol Purnigam Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: চলতি মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ
Next: ট্যাব-‘প্রতারণা’র কাণ্ডে কলকাতা পুলিশের জালে ২ চা শ্রমিক

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.