Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • বাংলার ৬ বিধানসভায় উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির
  • কলকাতা

বাংলার ৬ বিধানসভায় উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

Posted on 56 years ago 1 minute read
BJP Candidate list 

BJP Candidate list 

 

১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে ৬টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল BJP Candidate list  বিজেপি। শনিবার সন্ধেয় পদ্মশিবিরের হাইকমান্ড দিল্লি থেকে বিজ্ঞপ্তি জারি করে ৬ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। গত মঙ্গলবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন।

সেই সঙ্গে BJP Candidate list  পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করেছে কমিশন। ৬টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। ফল ঘোষণা ২৩ নভেম্বর। পশ্চিমবঙ্গের যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেগুলি হল নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া, মাদারিহাট এবং সিতাই। গত ২০২১ বিধানসভা নির্বাচনে এই ৬টির মধ্যে ৫টিই দখলে গিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের।

একটি বিজেপির ঝুলিতে যায়। সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া গত লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জেতেন। তিনি হারান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে। তিনি লোকসভায় যাওয়ায় সিতাই বিধানসভা আসনটি ফাঁকা রয়েছে। উত্তরবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ আসন মাদারিহাট। একুশের নির্বাচনে যেখান থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। তার পর চব্বিশের লোকসভায় তাঁকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী করে বিজেপি। তিনি জিতে যাওয়ায় মাদারিহাট আসনে উপনির্বাচন হবে।

নৈহাটি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক। তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয় তৃণমূল। তিনি জিতে সাংসদ হওয়ায় নৈহাটিতে উপনির্বাচন হবে। পার্থ হারিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া চব্বিশের লোকসভা ভোটে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়েছিলেন। সেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

হাড়োয়ার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলামকে চব্বিশে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয় তৃণমূল। তিনি হারান সন্দেশখালির প্রতিবাদী মহিলা তথা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। তাই হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচন হবে। তবে সম্প্রতি নুরুল ইসলাম দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেনি কমিশন। বাঁকুড়ার তালড্যাংরা কেন্দ্রের বিধায়ক অরূপ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ভোটে জয়ী হয়েছেন। তিনি হারান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর।

বিজেপির প্রার্থী তালিকা

সিতাই– দীপক কুমার রায়

মাদারিহাট– রাহুল লোহার

নৈহাটি– রূপক মিত্র

হাড়োয়া– বিমল দাস

মেদিনীপুর– শুভজিৎ রায়

তালড্যাংরা– অনন্যা রায় চক্রবর্তী

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: BJP Candidate list WB Assembly

Post navigation

Previous: হাড়োয়ায় নামকরা দোকানে পচা মাংসের বিরিয়ানি
Next: বঙ্গ ক্রিকেটের জন্য দুঃসংবাদ। দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ ক্রিকেটারের।

Related Stories

Oplus_131072
  • কলকাতা

কলকাতায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘিরে শোক ও প্রশ্ন, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

Posted on 56 years ago
Firhad Hakim Resigns
  • কলকাতা

মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের

Posted on 56 years ago
Ritabrata Banerjee
  • কলকাতা

বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

BJP on Congress
  • দেশ

ছত্তীসগঢ়ের পুরভোটে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই

Posted on 56 years ago
govt engineer in Odisha
  • দেশ

সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার ২ কোটি টাকা!

Posted on 56 years ago
weather
  • আবহাওয়া

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা

Posted on 56 years ago
Mandan Mitra
  • উত্তর ২৪ পরগনা খবর

কামারহাটিতে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.