Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • আবহাওয়া
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! আজকের আবহাওয়ার পূর্বাভাস
  • আবহাওয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! আজকের আবহাওয়ার পূর্বাভাস

Posted on 56 years ago 1 minute read
Weather News in Bengali 

Weather News in Bengali 

Weather News in Bengali নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। তা থেকে আর তিন দিনের মধ্যেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা ক্রমে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসতে পারে। এর ফলে উপকূলের কাছে সমুদ্রে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করেছে Weather News in Bengali  হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘দানা’। কাতার এই নাম রেখেছে। Weather News in Bengali  মৌসম ভবন জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার সকালেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। ক্রমে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরে আরও ঘনীভূত হবে এবং ২২ অক্টোবরের মধ্যে পরিণত হবে নিম্নচাপে। নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের জন্ম দিতে পারে, জানিয়েছে মৌসম ভবন। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ২৩ অক্টোবর, বুধবার ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। তার পর ক্রমে তা উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

সোমবার, ২১ অক্টোবর কলকাতা, পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা৩১oসেলসিয়াস Weather News in Bengali  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ পরিস্থিতির কারণে ২০ থেকে ২৩ অক্টোবর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। দমকা হাওয়ার বেগ হতে পারে ১৩৫ কিলোমিটার পর্যন্ত।

ওই সময়ে সমুদ্র উত্তাল থাকবে উপকূলের কাছে। ২১ থেকে ২৩ অক্টোবর গভীর সমুদ্রে অর্থাৎ মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে এবং ২৬ অক্টোবর সকাল পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অন্য কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। আলিপুর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতায় আপাতত বৃষ্টির সতর্কতা নেই।

কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সেই সঙ্গে ভারী বর্ষণ হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামেও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে বুধবারও ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনাতেও। এ ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Weather News in Bengali

Post navigation

Previous: কল্যাণী, অশোকনগরে বস্ত্র পার্ক তৈরির সিদ্ধান্ত নবান্নের
Next: Ajker Rashifal in Bengali ১১ নম্বেবর ২০২৪

Related Stories

Ajker Weather Today
  • আবহাওয়া

কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?

Posted on 56 years ago
Low pressure trough in Bay of Bengal
  • আবহাওয়া

পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

Posted on 56 years ago
Cyclone Weather
  • আবহাওয়া

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.