Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিনোদন
  • শ্রদ্ধার ভাবভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা
  • বিনোদন

শ্রদ্ধার ভাবভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা

Posted on 56 years ago 1 minute read
Shraddha Kapoor

Shraddha Kapoor

নায়িকা হয়েও অন্য নায়িকাদের থেকে একেবারে আলাদা Shraddha Kapoor শ্রদ্ধা কপূর। বলিউডের নামজাদা ‘খলনায়ক’ শক্তি কপূরের মেয়ে হয়েও মাটির মানুষ হিসাবেই অনুরাগীদের কাছে পরিচিত অভিনেত্রী। সমাজমাধ্যমে শ্রদ্ধার অনুরাগীর সংখ্যা নাকি ছাপিয়ে গিয়েছে নরেন্দ্র মোদীকেও! অগস্ট মাসে ‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পরই এই কাণ্ড ঘটিয়ে ফেললেন অভিনেত্রী। কিন্তু খ্যাতির বিড়ম্বনা পিছু ছাড়ে না।

সেই সময় নেটাগরিকের একাংশই অভিযোগ তুলেছিলেন, এত জনপ্রিয় হওয়ার মতো কোনও গুণই নেই শ্রদ্ধার। অভিনয়টাও খুব ভাল কিছু করেন না বলে অভিযোগ ওঠে। ‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধার চরিত্রের বিশেষ গুরুত্ব ছিল না। তবু, ছবির সাফল্যের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় অনেকেই বিরূপ মন্তব্য করেন। এমনকি শ্রদ্ধা নাকি নিজের ক্ষমতা ব্যবহার করে সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যা বাড়িয়ে চলেছেন বলেও দাবি করেন অনেকে। তাঁর পাশের বাড়ির মেয়ের মতো আচরণও নাকি আসলে বানানো।

তবে এ বার ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো দেখে ফের Shraddha Kapoor শ্রদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিক। সম্প্রতি বিমানবন্দরের দিকে যেতে দেখা যায় শ্রদ্ধাকে। নীল প্যান্ট-স্যুট আর সাদা টপে শ্রদ্ধাকে দারুণ ঝকঝকে দেখাচ্ছিল। গাড়িতে ওঠার আগেই অনুরাগীদের কয়েক জন ঘিরে ধরেন তাঁকে। তাঁদের ক্যামেরায় হাসিমুখে ছবি তোলেন অভিনেত্রী। তখনই দেখা যায় একজন মহিলা নিরাপত্তাকর্মী শ্রদ্ধার সঙ্গে নিজস্বী তোলার অনুরোধ জানাচ্ছেন।

শ্রদ্ধা একেবারে ওই মহিলার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে পড়েন। শুধু তা-ই নয়, মহিলার মোবাইল ক্যামেরা নিজের হাতে ঠিক করে দিতেও দেখা যায়, যাতে ছবিটি ভাল ওঠে। অনেকের সঙ্গেই ছবি তোলেন শ্রদ্ধা। তার পর নিজের গাড়িতে উঠে পড়েন। মুহূর্তে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। তার পর থেকেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শ্রদ্ধাকে। এমন ভাবে ভক্তদের সঙ্গে মিশে যেতে পারেন বলেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। অনুরাগীরা এই ঘটনার পর তাঁকে ‘রানি’ আখ্যাও দিয়েছেন।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Actress Bollywood celeb Shraddha Kapoor

Post navigation

Previous: হুগলির তৃণমূল নেতার দেহ উদ্ধার ফ্ল্যাটের বাথরুম থেকে
Next: Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Related Stories

Ekta Kapoor
  • বিনোদন

ছবির সাফল্য উদ্‌যাপন করতে কোথায় গেলেন একতা কপূর?

Posted on 56 years ago
Neena Gupta
  • বিনোদন

ডিম্পলকে নিয়ে ক্ষোভ নীনার

Posted on 56 years ago
Baba Siddique murder
  • বিনোদন

সিদ্দিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্রই বাজেয়াপ্ত করল পুলিশ

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.