Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • হুগলির তৃণমূল নেতার দেহ উদ্ধার ফ্ল্যাটের বাথরুম থেকে
  • জেলার খবর
  • হুগলি খবর

হুগলির তৃণমূল নেতার দেহ উদ্ধার ফ্ল্যাটের বাথরুম থেকে

Posted on 56 years ago 1 minute read
Hooghly News

Hooghly News

Hooghly News বাড়ির বাথরুমে পড়ে ছিল দেহ। মাথার পিছনে আঘাতের চিহ্ন। বুধবার Hooghly News হুগলির Arambag আরামবাগে চাঞ্চল্য ছড়াল তৃণমূল নেতার দেহ উদ্ধার ঘিরে। পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূল নেতাকে তাঁর স্ত্রীই খুন করেছেন। পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল নেতার নাম ফায়েজউদ্দিন খান (৩৮)। তিনি আরামবাগ শহর তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের সম্পাদক ছিলেন।

সকালে বাসুদেবপুর এলাকায় ভাড়া ফ্ল্যাটের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার জানিয়েছে, আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের দাদনপুর গ্রামের বাসিন্দা ফায়েজের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল রেশমা খাতুনের। রেশমা ওই তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী। অভিযোগ, বিয়ের পর থেকেই ফায়েজকে গ্রামের বাড়ি ছেড়ে আরামবাগ শহরে বসবাসের জন্য চাপ দিচ্ছিলেন রেশমা।

সেই মতো গত ১০ অক্টোবর বাসুদেবপুর এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। তার পরেই এই ঘটনা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফায়েজ। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর স্ত্রীকে। রেশমা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘আমি ঘুমিয়ে ছিলাম। কিছুই বুঝতে পারিনি। পরে উঠে দেখি রক্ত। যাঁদের খুব ভালবাসত, তাঁরাই ওঁকে গালিগালাজ করেছে। খারাপ কথা বলেছে। তাই মনের দুঃখে এই কাজ করেছেন হয়তো।’’

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Hooghly News newsaajbangla

Post navigation

Previous: মেষ রাশির মাসিক রাশিফল অক্টোবর
Next: শ্রদ্ধার ভাবভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.