Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • ট্রেন থেকে পড়ে মৃত্যু বর্ধমানের তরুণীর! ‘খুনের অভিযোগ বাবার
  • জেলার খবর
  • পূর্ব বর্ধমান খবর

ট্রেন থেকে পড়ে মৃত্যু বর্ধমানের তরুণীর! ‘খুনের অভিযোগ বাবার

Posted on 56 years ago 1 minute read
Purba Bardhaman News

Purba Bardhaman News

Purba Bardhaman News চোখে ছিল একরাশ স্বপ্ন। পুলিশের চাকরি করার ইচ্ছাও ছিল প্রবল। তাই রাজ্য ও কলকাতা পুলিশের চাকরির পরীক্ষায় আবেদনও করেছিলেন। সেই মতো নিয়মিত মাঠে যেতেন অনুশীলন করতেন। সোমবার সকালে ট্রেনে চেপে নবদ্বীপে অনুশীলন করতে যাওয়ার পথে কালীনগর-নবদ্বীপ স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ২১ বছরের ওই তরুণী আলফা খাতুনের। তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান মৃতার বাবার।

জানা গিয়েছে, পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর সিদ্ধেপাড়ার বাসিন্দা ছিলেন আলফা খাতুন। পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও তিনি সমান পারদর্শী ছিলেন। এবছর কালনা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পাশ করেছিলেন। পরিবার সূত্রে খবর, পুলিশে চাকরি করবে বলে নবদ্বীপের একটি মাঠে প্রতিদিনের মত এদিনও ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বের হয়েছিলেন আলফা। Purba Bardhaman News

বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও না আসায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যায় পরিবার। ফোন করলে রিং হলেও তা তোলেননি আলফা। আর এতেই চিন্তা আরও বাড়ে পরিবারের সদস্যদের। এর পরেই কালনা আরপিএফ থেকে তরুণীর বাবা সাদেক শেখকে ফোন করে জানানো হয় যে, তাঁর মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছে। সাদেক শেখ জানান, “ মেয়ে রাজ্য ও কলকাতা পুলিশে চাকরি করবে বলে নবদ্বীপের মাঠে অনুশীলন করতে যেত। এদিনও যায়।

মেয়ে সময়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ি। এর পরেই আরপিএফ জানায়, ট্রেন থেকে পড়ে মেয়ের মৃত্যু হয়েছে। আমার মেয়ে পড়ে যাওয়ার মেয়ে নয়। কিছু একটা ঘটেছে। আমার মেয়েকে যে কেউ হোক ট্রেন থেকে ফেলে দিয়েছে বলেই আমার অনুমান। প্রকৃত ঘটনা কি ঘটেছে তা জানতে অভিযোগ জানাব।”এদিন কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Purba Bardhaman News

Post navigation

Previous: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু
Next: সংসদে রক্ত ঝরালো তৃণমূলের কল্যাণ

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.