Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু
  • বিশ্ব সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু

Posted on 56 years ago 1 minute read
US presidential election

US presidential election

US presidential election মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটারের সংখ্যা বেড়ে রেকর্ড ছুঁয়েছে। দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত জর্জিয়ায় গতকাল মঙ্গলবার আগাম ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের প্রথম দিনেই ২০২০ সালের নির্বাচনের তুলনায় দ্বিগুণ ভোটারের ব্যালট জমা নেওয়া হয়েছে। অঙ্গরাজের কর্মকর্তারা এমনটা জানিয়েছেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক US presidential election মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এমন পরিস্থিতিতে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোট দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং বলেন, স্থানীয় সময় গতকাল বিকেল ৪টা পর্যন্ত আগাম ভোটের কেন্দ্রগুলোয় অন্তত ২ লাখ ৫২ হাজার ভোট গ্রহণ করা হয়েছে, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

ওই সময় ১ লাখ ৩৬ হাজার ভোট গ্রহণ করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এটি চমকপ্রদ অংশগ্রহণ।’ ডোনাল্ড ট্রাম্প আটলান্টায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে জর্জিয়ার আগাম ভোট নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভোট আসতে শুরু করেছে, আর আমাদের জন্য বেশ ভালো হারেই আসছে।’ যুক্তরাষ্ট্রে আগাম ভোট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে কিংবা মেইলের মাধ্যমে এ ভোটে অংশ নেওয়া যায়। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ল্যাবের তথ্য অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনে প্রতি সাতজন ভোটারের একজন আগাম ভোট দিয়েছিলেন।

যদিও ওই বছর রিপাবলিকানদের অনেকে নাটকীয়ভাবে মেইলে ভোট দেওয়ার পরিসর বাড়ানোর বিরোধিতা করেছিলেন। তাঁরা বলেছিলেন, এটি সরাসরি ভোটের চেয়ে কম নিরাপদ। ওই বছর জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে মেইলে ভোট জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। অনেক রিপাবলিকান বারবার জোর দিয়ে বলছেন যে নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়েই ভোট দেওয়া উচিত। যদিও দলের কর্মকর্তারা সমর্থকদের আগে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন।

নির্বাচন ল্যাবের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে এরই মধ্যে ৫৫ লাখ ভোটার ভোট দিয়েছেন। ২০২০ সালের এ সময় ভোট দিয়েছিলেন ২ কোটি ৭০ লাখ জন। মূলত করোনা মহামারির কারণে নির্বাচন কেন্দ্রগুলোয় ভিড় এড়াতেই সে বছর আগাম ভোটের সংখ্যা এত বেশি ছিল। অন্যান্য অঙ্গরাজ্যের মতো জর্জিয়ায় মেইলে ভোট দেওয়ার আইন আরও পাকাপোক্ত করা হয়েছে। কেন্দ্রে না গিয়েই যাঁরা ভোট দিতে ইচ্ছুক, তাঁদের পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে। পাশাপাশি একজন ব্যালট জমা দেওয়ার স্থানও কমানো হয়েছে।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla US presidential election

Post navigation

Previous: Hooghly তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা
Next: ট্রেন থেকে পড়ে মৃত্যু বর্ধমানের তরুণীর! ‘খুনের অভিযোগ বাবার

Related Stories

Sanjoy Deb
  • খেলা

বিশ্ব ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানেও লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেব

Posted on 56 years ago
Justin Trudeau Is Fidel Castro
  • বিশ্ব সংবাদ

কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রোর পুত্র কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! দাবি ট্রাম্পের

Posted on 56 years ago
Indian man allegedly attacked in US
  • বিশ্ব সংবাদ

আমেরিকায় গ্রাহকের গুলিতে মৃত্যু হল ভারতীয় যুবকের!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

local train
  • পশ্চিমবঙ্গ

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর! ১৫ জুন থেকে বাড়ছে লোকাল ট্রেন, কমবে অফিস টাইমের ভিড়

Posted on 56 years ago
Sharadwat Mukherjee
  • পশ্চিমবঙ্গ

সরকারি হাসপাতালে বেড না পেলেও মিলবে চিকিৎসা! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, স্বস্তির বার্তা রোগীদের

Posted on 56 years ago
Tarunjyoti Tewari
  • কলকাতা

বিজেপি বিধায়কের উপস্থিতিতেই রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে তল্লাশি

Posted on 56 years ago
Congress with Trinamool
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.