Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • Bhagwangola প্রতিবাদ করায় রক্তাক্ত হল যুবক
  • জেলার খবর
  • মুর্শিদাবাদ খবর

Bhagwangola প্রতিবাদ করায় রক্তাক্ত হল যুবক

Posted on 56 years ago 1 minute read
Bhagwangola

Bhagwangola

Bhagwangola বাড়ির অদূরে বসেছিল মদ এবং জুয়ার আসর। তার প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের Bhagwangola ভগবানগোলা থানা এলাকায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আক্রান্ত যুবক। পুলিশ এবং প্রশাসনের কাছে বিচারের দাবি করেছে তাঁর পরিবার। স্থানীয় সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম ডালিম শেখ।

ভগবানগোলার কাশিয়াডাঙা এলাকায় তাঁর বাড়ি। ওই যুবকের পরিবারের দাবি, তাদের বাড়ি থেকে পুকুরে যাওয়ার মূল রাস্তা আটকে কয়েক জন মদ্যপান করছিলেন। বসেছিল জুয়ার আসর। তার প্রতিবাদ করেন ডালিম। খানিক বাদানুবাদের পর তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে মারধর করেন কয়েক জন। মাথা ফেটে যায় ডালিমের। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে গেলে পালিয়ে যান অভিযুক্তেরা। পরিবার এবং প্রতিবেশীদের কয়েক জন ডালিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর মাথার আঘাত দেখে সেখানকার চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।

আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ডালিম। আক্রান্ত যুবকের দাদা বাবলু শেখ বলেন, ‘‘আমাদের পুকুর থেকে বাড়ি যাতায়াতের একটাই রাস্তা। গত কয়েক দিন ধরে ওই রাস্তা আটকে জুয়া এবং মদের আসর বসছিল। ভাই তার প্রতিবাদ করেছিল বলে ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।’’ পুলিশ সূত্রে খবর, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে তাদের তরফ থেকে খোঁজখবর করা হচ্ছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Bhagwangola Breaking news aaj bangla Murshidabad Murshidabad News newsaajbangla

Post navigation

Previous: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিসকে নিয়োগ করলেন ট্রাম্প
Next: পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.