Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পের ২০০ পার
  • বিশ্ব সংবাদ

ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পের ২০০ পার

Posted on 56 years ago 1 minute read
US Presidential Election

US Presidential Election

US Presidential Election  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। US Presidential Election আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা চলছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় নির্বাচন। তবে গণনা যত এগোচ্ছে প্রাথমিক প্রবণতায় ততই কমলাকে পিছনে ফেলছেন ট্রাম্প।

তা হলে কি বুথফেরত সমীক্ষাকে ‘ভুল’ প্রমাণ করতে চলেছেন ট্রাম্প? প্রাথমিক প্রবণতায় অন্তত তেমনই ইঙ্গিত করছে। যদিও ফলাফল যে কোনও মুহূর্তে ঘুরতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। বুধবার সকাল (ভারতীয় সময় অনুযায়ী) পর্যন্ত ১৫ প্রদেশে এগিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। সেখানে তাঁর অর্ধেক প্রদেশে এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ট্রাম্প যে ১৫ প্রদেশে এগিয়ে আছে তার মধ্যে ফ্লোরিডা, টেক্সাসের মতো প্রদেশগুলিতে জয়ী রিপাবলিকানরা।

তবে এখনও আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফল এখনও জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজ়োনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা এ বার প্রেসিডেন্ট ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘উইনার টেকস ইট অল’ নীতির কারণে এই সাতটি প্রদেশের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে পারে। আমেরিকায় সাধারণ ভাবে কিছু প্রদেশ সচরাচর ডেমোক্র্যাটদের, কিছু রিপাবলিকানদের সমর্থন করে।

কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এ ধরনের ধরাবাঁধা হিসাব চলে না। তারা কখনও ডেমোক্র্যাট, কখনও রিপাবলিকানদের বেছে নেয়। এগুলোই ‘সুইং স্টেট’। বেশির ভাগ প্রদেশেই ভোটগ্রহণ শেষ হয়েছে। অপেক্ষা শুধু চূড়ান্ত ফলাফলের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। এই হিসাবে ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করতে ট্রাম্পের আর মাত্র ৫৮টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার। প্রচারের শেষ বেলায় তাই ট্রাম্প এবং কমলা— দু’জনেই আলাদা করে গুরুত্ব দিয়েছেন এই সাত প্রদেশকে। অনেকের মতে, এখন যা ফলাফল দেখা যাচ্ছে, তা মুহূর্তে পাল্টে যেতে পারে এই সাত প্রদেশের ফলপ্রকাশের পরে। তাই এখনই আশা ছাড়ছেন না ডেমোক্র্যাটরাও। ইতিমধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। এই ফলাফলে ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ট্রাম্প বড় ব্যবধানে এগিয়ে আছেন।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla US presidential election

Post navigation

Previous: ৭ হাতির রহস্যমৃত্যু ঘিরে শোরগোল
Next: হাসপাতালের ভিতরেই ডাক্তারকে গুলি করে খুন করল ২ রোগী

Related Stories

Bangladesh
  • বিশ্ব সংবাদ

জামাত-হেফাজতের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Posted on 56 years ago
Russia
  • ত্রিপুরা

ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রুশ সেনা?

Posted on 56 years ago
সঙ্গম
  • বিশ্ব সংবাদ

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.