Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল
  • ক্রিকেট
  • খেলা

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago 1 minute read
Yashvardhan Dalal

Yashvardhan Dalal

ভারতীয় ক্রিকেটে নতুন নজির গড়লেন হরিয়ানার যশবর্ধন দালাল  Yashvardhan Dalal । সিকে নাইডু ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে তিনি খেললেন ৪২৬ রানের অপরাজিত ইনিংস। তাঁর ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেটে ৭৩২ রান তুলেছে হরিয়ানা। গত বছর সিকে নাইডু ট্রফিতে ৩১২ রানের ইনিংস খেলেছিলেন উত্তরপ্রদেশের সমীর রিজ়ভি। অনুর্ধ্ব ২৩ পর্যায়ের এই প্রতিযোগিতার ইতিহাসে সেটাই ছিল এক ইনিংসে কোনও ব্যাটারের সর্বোচ্চ রানের নজির। শনিবার তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন যশবর্ধন দালাল  Yashvardhan Dalal।

তিনি ৪২৬ রানের অপরাজিত ইনিংস খেলে নতুন কীর্তি গড়লেন। হরিয়ানার ওপেনারের ৪৬৩ বলের ইনিংসে রয়েছে ৪৬টি চার এবং ১২টি ছক্কা। হরিয়ানা অবশ্য তাদের ইনিংস ডিক্লেয়ার করেনি। তাই রবিবার নিজের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন তরুণ ব্যাটার। Yashvardhan Dalal  যশবর্ধনের এই ইনিংসের সুবাদে ম্যাচে ভাল জায়গায় হরিয়ানাও। মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে তাদের রান ৮ উইকেটে ৭৩২। হরিয়ানার অপর ওপেনার অর্শ রাঙ্গা করেছেন ১৫১ রান। ৩১১ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি চার এবং ১টি ছয়।

প্রথম উইকেটের জুটিতে অর্শ এবং যশবর্ধন তোলেন ৪১০ রান। দলের বাকি কোনও ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। মুম্বইয়ের সফলতম বোলার অথর্ব ভোঁশলে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন। উত্তরপ্রদেশের হয়ে খেলার সময় ২৬৬ বলে ৩১২ রান করে রেকর্ড গড়েছিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন এই ক্রিকেটার। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তিনি এই ইনিংসটি খেলেছিলেন। রিজভির রেকর্ড মাত্র ৯ মাস স্থায়ী ছিল। শনিবার বিধ্বংসী মেজাজে ব্যাট করে এই রেকর্ডই ভেঙে দিলেন যশবর্ধন দালাল। তাঁর বড় রানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার স্কোর ৮ উইকেট হারিয়ে ৭৩২। এখন দেখার তৃতীয় দিনে আর কত রান যোগ করতে পারেন যশবর্ধন। তিনি যেই রকম ফর্ম দেখিয়েছেন তা দেখে আগামিকালও তাঁর থেকে আরও বেশি কিছু আশা করা অন্যায় হবে না।

সিকে নাইডু ট্রফি কী? কর্নেল সিকে নায়ডু ট্রফি হল একটি ঘরোয়া ক্রিকেট চ্যাম্পিয়নশিপ যা ভারতের বিভিন্ন রাজ্য ও আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী অনূর্ধ্ব ২৩ দলের মধ্যে খেলা হয়। এটির আয়োজন করে থাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক সিকে নায়ডুর নামে নামকরণ করা হয়েছে প্রতিযোগিতার। প্রতিটি ম্যাচ চার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এর আগে টুর্নামেন্টটি অনূর্ধ্ব ২২, অনূর্ধ্ব ২৩, অনূর্ধ্ব ২৫ সহ বিভিন্ন বয়স সীমায় ভাগ করে খেলা হয়েছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Yashvardhan Dalal

Post navigation

Previous: Ajker Rashifal in bengal ১৮ অক্টোবর ২০২৪
Next: উত্তর দিনাজপুরে পিসির বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে ধর্ষিতা!

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago
East Bengal and Mohun Bagan
  • খেলা

ডার্বিতে ১১ বনাম ১১ লড়াইয়ে এগিয়ে সবুজ-মেরুনই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.