Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • আবহাওয়া
  • Ajker Weather Today আজকের আবহাওয়া খবর
  • আবহাওয়া

Ajker Weather Today আজকের আবহাওয়া খবর

Posted on 56 years ago 1 minute read
Ajker Weather Today

Ajker Weather Today

Ajker Weather Today সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে রাজ্যে। উত্তরে হিমালয়ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে ১৫ নভেম্বরের আগে সেই সম্ভাবনা নেই। এখনই শীতের আগমন নিয়েও কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো Ajker Weather Today আবহাওয়া থাকবে।

কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। তার পর থেকে দিন দুয়েকের জন্য রাতের পারদে পতন হতে পারে। তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আজকের আবহাওয়া সোমবার, ১১ নভেম্বর কলকাতা, পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা৩১oসেলসিয়াস উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে।

পাহাড়ঘেঁষা এলাকায় আগামী তিন দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও তার পরের দু’দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ দেখা দিতে পারে উত্তর থেকে দক্ষিণে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে পশ্চিমবঙ্গের কাছাকাছি এই মুহূর্তে কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই।

নিম্নচাপ রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তার প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই তাই উত্তুরে হাওয়ার দরজা খুলে যাচ্ছে। সেই কারণে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। আলিপুর তা নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সারা দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে কলকাতায়। বিকেলের দিকে সামান্য মেঘলা আকাশের দেখা মিলতে পারে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Ajker Weather Today Bengali News Weather Forecast News in Bengali Weather News in Bengali weather today kolkata Weather Update West Bengal Weather Update

Post navigation

Previous: নদিয়ার এই গ্রামে ছেলে-মেয়ের বিয়েই দিতে চাইছেন না কেউ
Next: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মাণাধীন ৭ তলা বাড়ি, মৃত ৫

Related Stories

Ajker Weather Today
  • আবহাওয়া

কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?

Posted on 56 years ago
Low pressure trough in Bay of Bengal
  • আবহাওয়া

পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

Posted on 56 years ago
Cyclone Weather
  • আবহাওয়া

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.