Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • নদিয়ার এই গ্রামে ছেলে-মেয়ের বিয়েই দিতে চাইছেন না কেউ
  • জেলার খবর
  • নদিয়া খবর

নদিয়ার এই গ্রামে ছেলে-মেয়ের বিয়েই দিতে চাইছেন না কেউ

Posted on 56 years ago 1 minute read
nadia news

nadia news

 

nadia newsপশ্চিমবঙ্গের বুকে এক অদ্ভুত এলাকা। রাতে সেখানে মাতালদের দাপট। দিনের আলো কমে আসতেই গোটা এলাকার দখল নিয়ে নেয় মাতালরা! এমনকি, প্রধান রাস্তার পাশে খোলা আকাশের তলায় কিংবা ধাবাগুলিতে বসে মদের রমরমা আসর। সন্ধ্যার পর, বাজারে আসতে রীতিমতো ভয় পান এলাকার মহিলারা। ফলে, সেই এলাকার এমন বদনাম ছড়িয়ে পড়েছে যে, আশপাশের গ্রামেও দেখা দিয়েছে আতঙ্ক।

তার জেরেই নাকি ওই গ্রামে ছেলে বা মেয়ের বিয়ে দিতে চাইছেন না কেউ। এছাড়াও, এলাকার পড়ুয়ারাও মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন বলে দাবি অনেক স্থানীয় মানুষের। একাধিকবার এই কথা জানানো হয়েছে পুলিশ-প্রশাসন, বাজার কমিটি এবং গ্রাম পঞ্চায়েতকে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এবার মাতালদের অত্যাচার থেকে বাঁচতে মদ্যপ ব্যক্তি এবং খোলা বাজারে মদ বিক্রেতাদের সতর্ক করলেন মহিলা সমিতির সদস্যরা। স্থানীয় কলেজের গেটে ব্যানার টাঙিয়ে নেশাড়ুদের রীতিমতো সর্তক করে দিলেন তারা।

কিন্তু সেই গ্রামটি কোথায়? ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম তেহট্ট থানার বেতাই। অভিযোগ আসছে, এই গ্রামে অন্ধকার নামলেই ডঃ বি আর আম্বেদকর কলেজ এবং নতুন বাজার চত্বর এলাকা পুরোপুরি মাতালদের দখলে চলে যায়। বেতাই বাজারের এক কিলোমিটারের মধ্যে সরকারি অনুমোদিত তিনটি মদের দোকান রয়েছে। এছাড়াও বিভিন্ন রেস্তোরাঁ বা খাবারের দোকানে বেআইনি দেশি-বিদেশি মদ বিক্রি হয় বলে অভিযোগ উঠছে।

স্বভাবতই, হাতের কাছে মদ পেয়ে অনেকেই নেশায় ডুব দিচ্ছেন। মাতালদের অত্যাচারে ঘর থেকে বেরোনোই রীতিমতো কঠিন হয়ে পড়ছে। এদিকে বেতাই রাণী লক্ষ্মীবাঈ মহিলা সমিতি এবং প্রীতিলতা মহিলা সমিতির সদস্যারা বলছেন, “মাতালদের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। অনেক পরিবার এই গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চাইছেন না। এককথায় বলতে গেলে, বিয়ে আটকে যাচ্ছে অনেক যুবক-যুবতীর। এর আগেও একাধিকবার বেআইনিভাবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেও মদের কারবার বন্ধ করা যায়নি।”nadia news

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News nadia news newsaajbangla

Post navigation

Previous: Malda News ট্রাক্টর ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩
Next: Ajker Weather Today আজকের আবহাওয়া খবর

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.