Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • Murshidabad লরির ধাক্কায় দুই অটো যাত্রীর মৃত্যু
  • জেলার খবর
  • দক্ষিণবঙ্গ
  • মুর্শিদাবাদ খবর

Murshidabad লরির ধাক্কায় দুই অটো যাত্রীর মৃত্যু

Posted on 56 years ago 1 minute read
Murshidabad

Murshidabad

Murshidabad চলন্ত অটোকে পিছন থেকে দ্রুত গতিতে এসে ধাক্কা দিল একটি লরি। তাতে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। গুরুতর আহত হলেন আরও ছয় যাত্রী। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি হয়েছে Murshidabad মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ হাট এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। ইতিমধ্যে আহতদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, পথদুর্ঘটনায় মৃতদের নাম আমিন শেখ এবং সেলিনা বিবি।

তাঁদের বাড়ি যতাক্রমে সুতির হিলোরা এবং সাজুর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতি থানার সাজুর মোড় এলাকা থেকে একটি অটোয় ওঠেন কয়েক জন যাত্রী। অটোটি যাচ্ছিল জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুরের দিকে যাওয়া একটি লরি অটোটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। অটোটি উল্টে যায়। অটোয় থাকা যাত্রীদের কয়েক জন রাস্তায় ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিন এবং সেলিনার। বাকি যাত্রীরা গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আহিরণ ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সাহায্যে এবং পুলিশের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়ক সম্প্রসারণের কাজের জন্য জাতীয় সড়কের একটি লেন বন্ধ রয়েছে।

চালু থাকা একটি রাস্তা দিয়েই দু’দিক দিয়ে দ্রুত গতিতে যান চলাচল হচ্ছে। সে জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে। ঘাতক লরিটিও দ্রুত গতিতে যাচ্ছিল। অটোটিকে ‘ওভারটেক’ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, লরির চালককে আটক করেছে তারা। লরিটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News bengali news bengali bengali news bengali news Breaking news aaj bangla Murshidabad Murshidabad News news bengali news newsaajbangla

Post navigation

Previous: নিজের দেশেই নিরাপদ নন শাকিব আল হাসান
Next: বৃষভ রাশির মাসিক রাশিফল অক্টোবর

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.