Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • Bankura ১০ টি স্কুলের ৪৭ জনের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে
  • জেলার খবর
  • দক্ষিণবঙ্গ
  • বাঁকুড়া খবর

Bankura ১০ টি স্কুলের ৪৭ জনের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে

Posted on 56 years ago 1 minute read
Bankura 

Bankura 

Bankura  ট্যাব কেলেঙ্কারিতে ধরা পড়েছে বিহার যোগ। তদন্ত যখন চলছে সেই সময় এবার ট্যাব কেলেঙ্কারির আঁচ পড়ল বাঁকুড়াতেও। সম্প্রতি ট্যাব কেলেঙ্কারি নিয়ে খোঁজ নিতে গিয়ে দেখা গেল জেলার ১০ টি স্কুলের ৪৭ জন পড়ুয়ার জন্য বরাদ্দ ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। শিক্ষা দফতরের দাবি, দ্রুত ওই টাকা ফেরানোর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষেত্রে টাকা ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

সারা রাজ্যেই সম্প্রতি ট্যাব কেলেঙ্কারি সামনে আসছে। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন প্রকল্পের’ অধীন এই বরাদ্দ নিয়ে খোঁজ খবর করতেই জানা যায়, বাঁকুড়া জেলাতেও পড়ুয়াদের একাংশের ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। সারা জেলার ১০ টি স্কুলের ৪৭ জন পড়ুয়ার ক্ষেত্রে এমন বেনিয়ম সামনে এসেছে। এর মধ্যে বাঁকুড়ার নিত্যানন্দপুর হাইস্কুলের ২০ জন ও সিমলাপাল মঙ্গলময়ী বালি বিদ্যামন্দিরের ১৭ জন পড়ুয়ার ক্ষেত্রে এমনটা হয়েছে।

এছাড়াও জগদল্লা গোড়াবাড়ি এমজিএস বিদ্যালয় এবং বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কে এম হাইস্কুলের ক্ষেত্রে দুজন করে পড়ুয়ার সঙ্গে এমনটা হয়েছে। অন্য স্কুলিগুলির ক্ষেত্রে একজন করে পড়ুয়ার প্রাপ্য ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে । বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করে শিক্ষা দফতর। যে অ্যাকাউন্টগুলিতে ওই টাকা চলে গিয়েছে, সেই অ্যাকাউন্টগুলি থেকে দ্রুত টাকা ফেরানোর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। শিক্ষা দফতরের দাবি, টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনের টাকা ফেরানো সম্ভব হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা দফতর।

শিক্ষা দফতরের দাবি, যে পোর্টালে ট্যাবের টাকার জন্য আবেদন জানানো হয়েছে, তাতে পড়ুয়াদের নাম ও অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষমতা রয়েছে একমাত্র সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের। তাই এই ভুল সংশ্লিষ্ট স্কুলিগুলির বলেই দাবি স্কুল শিক্ষা দফতরের। Bankura বাঁকুড়া জেলার স্কুল পরিদর্শক পীযুষ কান্তি বেরা বলেন, “বাঁকুড়ায় তেমন বড় কিছু ঘটেনি। দুটো স্কুলের টাকা অন্য অ্যাকাউন্টে গিয়েছে। আমরা চিঠি পাঠিয়েছি যাতে টাকা সঠিক অ্যাকাউন্টে ফেরত আসে।”

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bankura Bankura news Bengali News bengali news bengali bengali news bengali news Bhangar News in Bengali Breaking news aaj bangla news bengali news news in bengal newsaajbangla Tab

Post navigation

Previous: হাওড়ায় পানশালায় দুই গোষ্ঠীর তাণ্ডব
Next: পূর্ণিমার কটালে বিপন্ন সুন্দরবন

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.