Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণ ২৪ পরগনা খবর
  • পূর্ণিমার কটালে বিপন্ন সুন্দরবন
  • দক্ষিণ ২৪ পরগনা খবর

পূর্ণিমার কটালে বিপন্ন সুন্দরবন

Posted on 56 years ago 1 minute read
Gosaba

Gosaba

south 24 parganas news পূর্ণিমার কটালে বেড়েছে নদীর জল। তার জেরে শুক্রবার রাতে আচমকা বাঁধ উপচে নদীর জল ঢুকে প্লাবিত হলো সাগরের চকফুলডুবি এলাকা। মুড়িগঙ্গা নদীর নোনা জল ঢুকে পড়ায় চাষের জমি, ফিশারি, পুকুর, পানের বরোজের ব্যাপক ক্ষতির আশঙ্কা এলাকার বাসিন্দাদের। খবর পেয়ে শনিবার সকালে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল-সহ সাগর ব্লক প্রশাসনের কর্মীরা।

শুক্রবার রাতে জোয়ারের সময় চমকা মুড়িগঙ্গা নদীর বাঁধ উপচে এবং ফাটল দিয়ে জল ঢুকতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। রাতেই নদী তীরবর্তী এলাকার বহু বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে উঁচু জায়গায় আশ্রয় নেন। বাঁধ ছাপানো জলে ৫০ বিঘেরও বেশি চাষের জমি, বাগান, পুকুর, পানের বরোজ জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদের পাঠানো হয় এলাকায়।

খুঁজে বের করা হয় নদী বাঁধের ফাটল। এবং নিচু বাঁধের অংশ চিহ্নিত করা হয়। এদিন সকাল থেকে এলাকার জমা জল নামতে শুরু করে। সেচ দপ্তরের কর্মীরাও ফাটল মেরামতের কাজে হাত লাগায়। আগামী দিনে পরিকল্পনা করে বাঁধের নিচু অংশ উঁচু করা হবে বলে জানা গিয়েছে। তবে নদীর নোনা জল ঢুকে পড়ায় আগামী বেশ কয়েকটি মরশুমে বিঘের পর বিঘে জমিতে ধান চাষের পাশাপাশি সব্জির বাগান চাষ, মিষ্টি জলের পুকুরে মাছ চাষ এবং পান চাষ করা সম্ভব নয়। বাসিন্দাদের দাবি, ‘ক্ষতিপূরণ দেওয়া দেওয়া হোক কৃষকদের। তা না হলে এলাকার বাসিন্দারা কৃষিকাজে আর ঘুরে দাঁড়াতে পারবে না।’

পূর্ণিমার কটালে Sundarbans সুন্দরবনের নদীগুলিতে জলস্তর বাড়ায় একাধিক জায়গায় মাটির বাঁধে ফাটল দেখা দিয়েছে। নদীর চরেও ধস নেমে ফাটল দেখা দিয়েছে কংক্রিটের রাস্তাতেও। Gosaba গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের ভাঙনখালিতে শার্শা নদীর বাঁধে ১০০ ফুটের বেশি ফাটল দেখা দিয়েছে। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার বুধবারের বাজারে বাগনা নদীর চরের বেশ অনেকটাই অংশ তলিয়ে গিয়েছে নদীগর্ভে।

পাশের আমতলি গ্রাম পঞ্চায়েতের পুঁইজালি গ্রামের হরিতলা এলাকায় ও ৫৫ মিটার রায়মঙ্গল নদীর চর একেবারে শনিবার তলিয়ে গিয়েছে। ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুরেও শার্শা নদীর চরে ১০০ মিটার অংশ সরাসরি নেমে গিয়েছে নদীতে। গোমর নদীর চরের অনেকটাই তলিয়ে গিয়েছে নদীর গর্ভে।

গোসাবার Gosaba একের পর এলাকায় এ ভাবে নদী বাঁধের ফাটল ও চর নদীগর্ভে তলিয়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে সেচ দপ্তরের আধিকারিকদের। শুক্রবার রাত থেকে শনিবার দিনভর বিভিন্ন জায়গায় বাঁধের ফাটল মেরামতের কাজ শুরু হয়। সেচ দপ্তরের Gosaba গোসাবা ডিভিশনের এসডিও শুভদীপ দালাল বলেন, ‘এ বার ষাঁড়া ষাঁড়ির কটালের থেকে পূর্ণিমার কটালে জলস্ফীতি বেড়েছে। তার ফলেই বিভিন্ন জায়গায় মাটির নদী বাঁধের ফাটল ও চরে ধস নেমেছে।’

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Gosaba newsaajbangla South 24 Parganas News Sundarbans

Post navigation

Previous: Bankura ১০ টি স্কুলের ৪৭ জনের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে
Next: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিসকে নিয়োগ করলেন ট্রাম্প

Related Stories

south 24 parganas news
  • জেলার খবর

অসুস্থ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

Posted on 56 years ago
south 24 parganas
  • জেলার খবর

দক্ষিণ ২৪ পরগনয় লক্ষী পূজার মন্ডপে জিহাদি হামলা

Posted on 56 years ago
Bhangar
  • জেলার খবর

চায়ের দোকানে পড়ে গলা কাটা দেহ, ব্যাপক চাঞ্চল্য

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.