Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • অসুস্থ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক
  • জেলার খবর
  • দক্ষিণ ২৪ পরগনা খবর

অসুস্থ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

Posted on 56 years ago 1 minute read
south 24 parganas news

south 24 parganas news

south 24 parganas news আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরেও নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে ৷ এই আবহে এক নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে  south 24 parganas news দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা এলাকার গদামথুরাপুর স্বাস্থ্য কেন্দ্রে ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ ৷ নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই নাবালিকা ছাত্রীকে সাপে কামড়ায় ৷

এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকার পরিবার তাকে গদা মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷ এদিকে নাবালিকার অবস্থার অবনতি হওয়ায় তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেই সময় ওই গদামথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরের একটি অ্যাম্বুলেন্স চালক যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানি করে ৷ এরপর নাবালিকা ছাত্রীর পরিবারের সদস্যরা ঢোলাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে ৷

অভিযুক্ত ওই অ্যাম্বুলেন্স চালকের নাম পবিত্র মণ্ডল ৷ অভিযুক্ত ওই যুবকের বাড়ি ঢোলাহাট থানার অন্তর্গত দিগম্বরপুর এলাকায় ৷ সুন্দরবন পুলিশ জেলার জেলা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবক পেশায় অ্যাম্বুলেন্স চালক ৷ গতকাল ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঢোলাহাট থানাতে ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবারই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্ত যুবককে শনিবার কাকদ্বীপ মহকুমার আদালতে তোলা হবে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ৷

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla South 24 Parganas News

Post navigation

Previous: মুর্শিদাবাদে জাল টাকা-সহ গ্রেফতার কংগ্রেস নেতা
Next: বিএসএনএলের সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.