Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • Nadia নাবালিকাকে যৌন হেনস্তা পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে
  • জেলার খবর
  • দক্ষিণবঙ্গ
  • নদিয়া খবর

Nadia নাবালিকাকে যৌন হেনস্তা পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে

Posted on 56 years ago 1 minute read
Nadia

Nadia

Nadia  নয় বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। নাবালিকার শরীরে একাধিক জায়গায় কামড়ের দাগ রয়েছে বলে দাবি পরিবারের। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনাটি Nadia  নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার। জানা গিয়েছে, বিকালে ওই নাবালিকা খেলতে বেরিয়েছিল।

বাড়ি ফেরার সময় একটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে যখন সে ফিরছিল, অভিযোগ, ঠিক তখনই অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে মন্দিরের পিছনে নিয়ে যায়। এরপর তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। অভিযুক্ত ভিন রাজ্যের হোটেলে কাজ করে। ঘটনার দিন বাড়ি ফিরে ওই নাবালিকা ভয়ে কাউকে কিছু জানায়নি। পরের দিন স্কুল থেকে ফেরার পর ওই কিশোরীর শারীরিক অসুস্থতা লক্ষ্য করে।

তার মা জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানায়। এরপর তার মা শরীরের দিকে লক্ষ্য করলে দেখতে পায়, মেয়ের গোপনাঙ্গে এবং শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন। এরপর বুধবার সন্ধে অভিযুক্তের মা লিখিত অভিযোগ দায় করেন নাকাশিপাড়া থানায়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পক্স আইনে মামলা রুজু করে আজ তাকে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে। পরিবার চাইছেন অভিযুক্তের বিরুদ্ধে আইনতভাবে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নাবালিকার মা বলেন, “আমার মেয়ে খেলা করছিল। প্রতিবেশী এসে ওকে রাধা গোবিন্দ মন্দিরের পিছনে নিয়ে গিয়ে হেনস্থা করে। ওর সারা শরীরে আচড়-কামরের দাগ ছিল।”

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News bengali news bengali bengali news bengali news Bhangar News in Bengali Breaking news aaj bangla Nadia nadia news news bengali news news in bengal newsaajbangla

Post navigation

Previous: বনগাঁয় জামিন না পেয়েও জেলমুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী
Next: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.