Kanchrapara
স্কুলের সিকরুমে কন্ডোমের প্যাকেট, আর অ্যাকাউন্ট বিভাগে কোটি টাকারও বেশি টাকা উদ্ধার। এই স্কুলে দোতলার একটি ঘর থেকে উদ্ধার হয় ৮টি বান্ডিল এখানে একটি বান্ডিল খোলা হলে সেখান থেকে ৩৬ লক্ষ টাকা পাওয়া যায়। এভাবেই সব মিলিয়ে কোটি টাকারও বেশি টাকা উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিজপুর থানার পুলিশ। এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কীভাবে এত টাকা এল এই নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষ দাবি করে এগুলো এই টাকাগুলো স্কুলের টাকা, কোনও কারণে হয়তো জমা দেওয়া হয়নি ব্যাঙ্কে।
কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে হারনেট ইংলিশ মাধ্যম স্কুলে একটি বন্ধ ঘরে তালা দেওয়া অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায় রাতভর তল্লাশি চালিয়ে ঘর থেকে এক কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। প্রিন্সিপাল জানান, স্কুলের অ্যাডমিশনের টাকা অ্যাকাউন্ট সেকশনে জমা ছিল। সেই টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার দায়িত্বও ছিল ওই বিভাগের। পুরো বিষয়টি তারা দেখত। উদ্ধার হওয়া নগদ অর্থের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত হোক বলেও দাবি করেন তিনি।
স্কুলের সিক রুমের আলমারি থেকে কন্ডোম উদ্ধারের ঘটনাও স্বীকার করেছেন প্রিন্সিপাল। তবে কীভাবে তা সেখানে এল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেছেন। তিনটি মেশিন আনা হয় চাকা গোনার জন্য সকাল পাঁচটা পর্যন্ত গণনা কার্যসম্পন্ন করার পর পুলিশ টাকা-সহ এই স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করে বীজপুর থানার পুলিশ। এত টাকা কীভাবে রাখা হল সদুত্তর দিতে পারেনি ক্যাশিয়ার। এলাকার বিধায়ক সুদীপ্ত দাস এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় দাবি করেন এই টাকা কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারীর। এই কমল অধিকারী হারনেট স্কুলের প্রেসিডেন্ট। তিনি এই টাকা এখানে রেখেছিলেন বলে দাবি এলাকাবাসীর। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় টাকা গণনার পর সেই টাকা নিয়ে যায় পুলিশ।