Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • নদিয়া খবর
  • ডিম-টমেটো ছোড়ার ছক! বিজেপিকে হুঁশিয়ারি মহুয়ার, বললেন— ‘প্রয়োজনে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব’
  • নদিয়া খবর

ডিম-টমেটো ছোড়ার ছক! বিজেপিকে হুঁশিয়ারি মহুয়ার, বললেন— ‘প্রয়োজনে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব’

Posted on 56 years ago 1 minute read
mahua-moitra

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ও পচা টমেটো ছোড়ার পরিকল্পনার অভিযোগ ঘিরে নদিয়ার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।

 

শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলার শুনানিতে মহুয়া মৈত্রের হাজিরা দেওয়ার কথা ছিল। অভিযোগ, সেই খবর পেয়ে আদালত চত্বরে বিক্ষোভের প্রস্তুতি নেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কয়েকজন বিজেপি কর্মীকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে এবং তাঁর দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপের পরিকল্পনার কথা বলতে শোনা যায়। ভিডিওতে এক কর্মী দাবি করেন, দেবী কালী সম্পর্কে মহুয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল।

 

তবে শেষ পর্যন্ত মহুয়া মৈত্র আদালতে উপস্থিত না হওয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে সম্ভাব্য অশান্তি এড়ানো সম্ভব হয়। কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ।

 

একটি ভিডিও বার্তায় মহুয়া মৈত্র বলেন, তাঁকে কেউ হালকাভাবে না নিক। ভিডিওতে যাঁদের মুখ স্পষ্ট দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, প্রথমে থানায় অভিযোগ দায়ের করবেন। প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি বিজেপি নেতাদের উদ্দেশে তাঁর মন্তব্য, আইনি জটিলতায় পড়লে দলের নেতারা কাউকে রক্ষা করতে পারবেন না।

 

অন্যদিকে, মহুয়ার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। নদীয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার কটাক্ষ করে বলেন, তাঁদের মহিলা কর্মীরা প্রতীকী প্রতিবাদের জন্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, মহুয়া চাইলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এমনকি আন্তর্জাতিক আদালতেও যেতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে এলে ঝাঁটা ও জুতো দেখিয়ে বিক্ষোভের হুঁশিয়ারিও দেন তিনি।

 

ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

About the Author

Author

Visit Website View All Posts
Tags: BengalNews BJP BreakingNews CourtPremises IndianPolitics Krishnanagar KrishnanagarNews LatestNews MahilaMorcha MahuaMoitra MahuaMoitraNews. NadiaPolitics NewsUpdate PoliticalClash PoliticalControversy PoliticalNews TMC TrendingNews WestBengal WestBengalPolitics

Post navigation

Previous: অভিষেককে ‘সন্তানসম’, সায়নীকে ‘সুবিধাবাদী’! কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তৃণমূলে নতুন জল্পনা
Next: হিন্দুকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করা গির্জায় বুলদজার চালানোর আদেশ অন্ধ্রপ্রদেশ সরকারের

Related Stories

CPM leader Tamanna
  • জেলার খবর

শুভেন্দু অধিকারীর সরকারের উপর আস্থা রেখে সিপিএম নেত্রী তামান্নার মা বললেন, ‘এবার বিচার পাব’

Posted on 56 years ago
road accident in the Krishnanagar
  • জেলার খবর

কৃষ্ণনগর পালপাড়া মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা

Posted on 56 years ago
Shantipur
  • জেলার খবর

শান্তিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো বাস চলাচল ।

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Pastor P. located
  • দেশ

হিন্দুকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করা গির্জায় বুলদজার চালানোর আদেশ অন্ধ্রপ্রদেশ সরকারের

Posted on 56 years ago
mahua-moitra
  • নদিয়া খবর

ডিম-টমেটো ছোড়ার ছক! বিজেপিকে হুঁশিয়ারি মহুয়ার, বললেন— ‘প্রয়োজনে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব’

Posted on 56 years ago
SayoniGhosh
  • কলকাতা

অভিষেককে ‘সন্তানসম’, সায়নীকে ‘সুবিধাবাদী’! কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তৃণমূলে নতুন জল্পনা

Posted on 56 years ago
West Bengal
  • কলকাতা

সরকারি কাজে ‘বেনিয়ম’, প্রকল্প থেকে বঞ্চিত? এবার পোর্টালেই জানানো যাবে অভিযোগ

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.