Telegram banned
মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা NEET (UG) 2026-এর পুনর্মূল্যায়ন বা রি-এক্সামকে (যা ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে) কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং ভুয়ো খবর ছড়ানো রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।টেলিগ্রামের স্ক্রিনশটই ছিল প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রথম প্রমাণ। তার জেরে এ বার কেন্দ্রের কোপে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ফের NEET পরীক্ষা হওয়ার আগে প্রশ্নের নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। তাই পরীক্ষার প্রশ্নের সুরক্ষায় সেনাকে মোতায়নের পরে এ বার প্রশ্ন ফাঁসের ঝুঁকি ঠেকাতে গোটা দেশে আপাতত টেলিগ্রাম অ্যাপসকে ব্যান করার সিদ্ধান্ত। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়, আপাতত গোটা দেশে ব্যান করা হচ্ছে টেলিগ্রাম অ্যাপসকে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) সুপারিশে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) গোটা দেশে ২২ জুন, ২০২৬ পর্যন্ত টেলিগ্রামের ব্যবহার সাময়িকভাবে বন্ধ বা রেস্ট্রিক্ট করেছে।পরীক্ষায় ভুয়ো ‘প্রশ্নপত্র ফাঁস’-এর প্রমাণ তৈরি করা বা বিভ্রান্তি ছড়ানো রুখতে টেলিগ্রামের মেসেজ এডিট করার ফিচারটি আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিষ্ক্রিয় করা হয়েছে।