Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • পুলিশের হাতে গ্রেফতার জাল লটারির কারবার, উদ্ধার লাখ লাখ টাকা
  • জেলার খবর
  • পুরুলিয়া খবর

পুলিশের হাতে গ্রেফতার জাল লটারির কারবার, উদ্ধার লাখ লাখ টাকা

Posted on 56 years ago 1 minute read
fake lottery

fake lottery

দীর্ঘদিন ধরেই পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকায় জাল লটারির কারবার চলছিল বলে অভিযোগ সামনে আসছিল। যদিও এহেন অভিযোগ সামনে আসতেই তৎপর হয় জেলা পুলিশ-প্রশাসন। পুরুলিয়া মফস্বল থানা-সহ একাধিক থানা এলাকায় চলে অভিযান। কিন্তু বেআইনি কারবার নিয়ন্ত্রণে আনা যায়নি। পুরুলিয়ায় নতুন পুলিশ সুপার দায়িত্ব নিতেই একেবারে উলটো ছবি! এই কারবারের সঙ্গে যুক্ত কিং পিনকে পাকড়াও করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়ার নিতুড়িয়া থানার পুলিশ ওই দুই জাল লটারি কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শক্তি যাদব ও গণেশ সাউ। ধৃত দুজনের বাড়ি যথাক্রমে নিতুড়িয়া থানার আমডাঙা ও রাণীপুর গ্রামে। প্রথমজন বিক্রেতা এবং দ্বিতীয়জন এই চক্রের মূল সরবরাহকারী। প্রায় বছরখানেক গা ঢাকা দেওয়ার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুধু তাই নয়, ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১০ লাখ ৪২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ৫ দিন পুলিশ হেফাজত হয়। পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের ২৩ এপ্রিল জাল লটারি কারবার চালানোর অভিযোগে দু’জন বিক্রেতাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় প্রচুর পরিমাণে লটারি ও নগদ ২২ হাজার টাকা। ওই ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল। রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে এই চক্রের অন্যান্যদের খোঁজ শুরু হয়েছে।

এই জেলায় বেআইনি লটারি কারবার দীর্ঘদিন থেকে চলছে। অতীতে জেলা পুলিশ এমনকি সিআইডি এই চক্র ভাঙতে বিভিন্ন জায়গায় হানা দেয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে এহেন কেলেঙ্কারির সঙ্গে ঝাড়খণ্ডের যোগসূত্র সামনে আসে। ফলে এই ক্ষেত্রেও ঝাড়খণ্ডের যোগ থাকার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কারবারিরা এই রাজ্যে অনুমোদিত কাগজের লটারি এমন ভাবে নকল করে ছাপে যা বোঝা দুষ্কর। বৈধ লটারি বিক্রিতে যে পরিমাণ কমিশন বিক্রেতারা পান, তার চেয়ে দ্বিগুণ টাকা পান এই নকল লটারি বিক্রির ক্ষেত্রে। তবে ধরা পড়ার ভয়ে প্রধান শহর ছেড়ে ব্লক শহর এবং গ্রামীণ এলাকাকেই এই কারবারের ‘সেফ জোন’ হিসাবে বেছে নেয় অভিযুক্তরা। তদন্তকারীরা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন, এই জাল লটারি বিভিন্ন হাত বদল হয়ে বিক্রেতাদের কাছে পৌঁছায়। ধৃত শক্তি যাদব নিতুড়িয়া এলাকায় ডিস্ট্রিবিউটের কাজ করত। এই লটারি কারবারে একদিকে যেমন ক্রেতারা ঠকতেন। পাশাপশি রাজ্যের বিপুল কোষাগারেও ধাক্কা পড়ত। ফলে এই ঘটনায় একেবারে শেকড় পর্যন্ত যেতে চাইছেন তদন্তকারীরা।

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: fake lottery

Post navigation

Previous: সরকারের বড় অ্যাকশন, গোটা দেশে ‘ব্যান’ টেলিগ্রাম
Next: ‘আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক!

Related Stories

Mourigram Railway Station
  • জেলার খবর

মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে কুপিয়ে খুন!

Posted on 56 years ago
Arambag News
  • জেলার খবর

আরামবাগে তৃণমূল নেতাকে ঘিরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

Posted on 56 years ago
Bengali-actor-Rahul-Arunoday-Banerjee-dies-at-43-after-accidental-drowning-at-Talsari-Beach-during-TV-serial-shoot
  • জেলার খবর

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে সিআইডি!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Mourigram Railway Station
  • জেলার খবর

মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে কুপিয়ে খুন!

Posted on 56 years ago
Lookout notice issued against PA of Abhishek Banerjee
  • কলকাতা

অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’জারি করল সিআইডি

Posted on 56 years ago
Suvendu Adhikari
  • উত্তরবঙ্গ

পাহাড়ের উন্নয়নে বাজেট দ্বিগুণের দাবি, পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর

Posted on 56 years ago
IAF Official's Wife
  • দেশ

ভারতীয় বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ ও ধর্মান্তকরণের অভিযোগ অভিযুক্ত আজ্জাজ তাজ মাদরে

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.