Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বহরমপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা ব্যবসায়ী
  • জেলার খবর
  • মুর্শিদাবাদ খবর

বহরমপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা ব্যবসায়ী

Posted on 56 years ago 1 minute read
Berhampore News

Berhampore News: ফের রাজ্যে শুটআউট। বুধবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা ব্যবসায়ী। এই ঘটনাকে কেন্দ্র করে Berhampore News বহরমপুরের রাধারঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। প্রাতঃভ্রমণে যাওয়ার অভ্যাস রয়েছে জমি ব্যবসায়ী প্রদীপ দত্তর। অন্যান্য দিনের মতো বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে হাঁটতে বেরন তিনি। অভিযোগ, সেই সময় বাইকে চড়ে দুই দুষ্কৃতী আসে।

আরও পড়ুন

ব্যবসায়ীকে লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় কিছুটা এগনোর চেষ্টা করেন ব্যবসায়ী। তবে পারেননি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। খবর পাওয়ামাত্রই বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ব্যবসায়ীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

বছর পঞ্চাশের প্রদীপকে কে বা কারা খুন করল, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল। তাই তাদের কাউকে চেনা যায়নি। ওই দুষ্কৃতীরা বহিরাগত নাকি এলাকার কেউ, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীরা বেশ কয়েকদিন ব্যবসায়ীর গতিবিধির উপর নজর রাখার পর গুলি চালিয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ওই ফুটেজের মাধ্যমে বাইক এবং দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারীরা। খুনের নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Berhampore News Murshidabad News newsaajbangla State New

Post navigation

Previous: মুর্শিদাবাদে অবৈধ ৪১ জন বাংলাদেশি রাজমিস্ত্রি গ্রেফতার
Next: নদিয়ায় নাবালিকার শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.