Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • মুর্শিদাবাদে অবৈধ ৪১ জন বাংলাদেশি রাজমিস্ত্রি গ্রেফতার
  • জেলার খবর
  • মুর্শিদাবাদ খবর

মুর্শিদাবাদে অবৈধ ৪১ জন বাংলাদেশি রাজমিস্ত্রি গ্রেফতার

Posted on 56 years ago 1 minute read
Murshidabad News

Murshidabad News

Murshidabad News অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগ আবার Murshidabad News মুর্শিদাবাদ জেলায় গ্রেফতার। এ বার একসঙ্গে ৪১ জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৪০ জন বাংলাদেশের রাজশাহি জেলার বাসিন্দা। বাকি এক জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিতলা থানার নশিপুর গ্রাম পঞ্চায়েতের পারসাহেবনগরে হানা দেয় পুলিশের একটি দল।

পুলিশের দাবি, সেখান থেকে ৪১ জন Bangladesh বাংলাদেশের নাগরিককে আটক করা হয়েছে। অভিযুক্তেরা অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে ১৪৪/১৪সি ফরেন অ্যাক্টে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এফআইআর দায়েরের পর ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করে নিয়েছেন যে, তাঁরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন।

তাঁদের কাছে বৈধ কাগজপত্র নেই। এ-ও জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ২ বছর ধরে অবৈধ ভাবে যাতায়াত করছিলেন ৪১ জন। কখনও কানাপাড়া, কখনও চরলবনগোলা তো কখনও রানিনগরের কাতলামারি, লালগোলার বিরামপুর দিয়ে এ দেশে ঢুকেছেন তাঁরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘এঁরা কাজের খোঁজে ভারতে ঢুকেছিলেন।

প্রত্যেকে রাজমিস্ত্রির কাজ করতেন। রাজমিস্ত্রি হিসাবে বাংলা তো বটেই, কখনও চেন্নাই তো কখনও বেঙ্গালুরুতে কাজ করেছেন।’’ পুলিশের একটি সূত্রে খবর, ভগবানগোলা থানার দুই ব্যক্তি এবং Murshidabad মুর্শিদাবাদ থানার এক ব্যক্তির সাহায্যে ভারতের বিভিন্ন জায়গায় কাজ পেতেন ওই বাংলাদেশিরা। কিন্তু বর্ষার সময়ে কাজ প্রায় বন্ধ ছিল। ঠিকমতো মজুরিও পাচ্ছিলেন না। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নেন ৪১ জন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারই ধৃতদের আদালতে হাজির করানো হচ্ছে।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Murshidabad News newsaajbangla

Post navigation

Previous: লরির ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক গার্ডের মৃত্যু
Next: বহরমপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা ব্যবসায়ী

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.