Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • চিন্তায় ঝাড়গ্রামের মিষ্টি ব্যবসায়ীরা
  • জেলার খবর
  • ঝাড়গ্রাম খবর
  • দক্ষিণবঙ্গ

চিন্তায় ঝাড়গ্রামের মিষ্টি ব্যবসায়ীরা

Posted on 56 years ago 1 minute read
jhargram

jhargram

jhargram news  ভাইফোঁটার সঙ্গে জড়িয়ে রয়েছে মিষ্টিমুখ করানোর রীতি। তাই এই বিশেষ দিনে সব জায়গাতেই মিষ্টির চাহিদা তুঙ্গে থাকে। ভাইফোঁটার বেলা গড়ালেই আকাল ঘটে মিষ্টির। তবে ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে সমস্যাটা কিছুটা অন্যরকম। জঙ্গলমহলের এই জেলায় ঘটছে দুধের আকাল। ফলে চাহিদা মতো মিষ্টি তৈরিই করতে পারছেন না মিষ্টি ব্যবসায়ীরা। তাঁদের আক্ষেপ, ভাইফোঁটার দিন চাহিদা অনুযায়ী দুধ পাওয়া না যাওয়ায় মিষ্টির পরিমাণ ও গুণগত মান কমে যায়।

ভাইফোঁটা উপলক্ষে jhargram news ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ের একটি বড় মিষ্টির দোকানে লটভাজা ক্ষীরকদম্ব, ক্ষীরভাজা ক্ষীরকদম্ব, গুড়ের রসগোল্লা, কেশরভোগ রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, কমলাভোগ (হলুদ রসগোল্লা), কাঁচালঙ্কার রসগোল্লা, গুড়ের কালাকাঁদ, গাজরের কালাকাঁদ, সাদা কালাকাঁদ তৈরি করা হচ্ছে। এছাড়াও আছে বাদশাভোগ, শান্তিভোগ, ভাইফোঁটার বিশেষ সন্দেশ, তালশাঁস, ঘট, মায়াভোগ, মৌচাক, সুগার ফ্রি মিষ্টি। ওই মিষ্টি দোকানের মালিক সৌমেন ভৌমিক বললেন, ‘‘প্রতিদিন ২০০ লিটার দুধ মিষ্টির জন্য লাগে।

ভাইফোঁটায় সেই চাহিদা বাড়লেও জোগান মেলে না। তাই চাইলেও বেশি পরিমাণে মিষ্টি বানানো যায় না। গরু ও মোষের দুধ পর্যাপ্ত পেলে তবেই মিষ্টির জোগান দেওয়া সম্ভব।’’ তিনি জুড়েছেন, ‘‘ভাইফোঁটার মিষ্টির জন্য ছানা, দুধের লট আগে থেকে তৈরি করে রাখা হয়। তাই কিছুটা জোগান দেওয়া যায়। এবার ঘূর্ণিঝড় দানা আসার সময় ক্ষীর কিছুটা মজুত করে রেখেছিলাম। তাই আশা করছি কিছুটা সামাল দেওয়া যাবে।’’ শহরের কলেজ মোড়ের একটি মিষ্টি দোকানে ব্রোনভিটা রসগোল্লা, চকলেট রসগোল্লা, নানা ধরনের ক্ষীরকদম্ব, ক্রিম টোস্ট, কেশর মালাইয়ের মত নানা ধরনের মিষ্টি বানানো হচ্ছে।

ওই মিষ্টি দোকানের মালিক ভবানীপ্রসাদ কুণ্ডুর কথায়, ‘‘বিভিন্ন ধরনের মিষ্টি বানানো হলেও রসগোল্লা, ক্ষীরকদম্ব ও কালাকাঁদের জোগান দেওয়া যায় না। মিষ্টি যে হবে দুধ কই? ভাইফোঁটার সময়ে কম করে আরও ৫০০ লিটার দুধ পেলে চাহিদা কিছুটা মিটত।’’ অরণ্য শহর ঝাড়গ্রাম ছাড়াও বিনপুর-১ ব্লকের আঁধারিয়া এলাকার মিষ্টির সুনাম রয়েছে এই জেলায়। মলয় শতপথী নামে সেখানাকার এক মিষ্টি ব্যবসায়ী বলছেন, ‘‘গ্রামের দিক বলে দুধের জোগান কিছুটা মেলে। তবে আরও বেশি দুধ পেলে আরও বেশি মিষ্টি বানানো যেত।’’ মিষ্টি ব্যবসায়ীরা জানাচ্ছেন, জঙ্গলমহলের এই জেলায় খাটালের সংখ্যা কম। দুধ সংরক্ষণের কোনও বিশেষ ব্যবস্থাও নেই। তাই এই পরিস্থিতি।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla jhargram jhargram news newsaajbangla

Post navigation

Previous: পাচারের অভিযোগে বিহারে গ্রেফতার বাংলার তৃণমূল নেতা
Next: West Bengal বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.