Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • স্বাস্থ্য টিপস
  • Air Pollution বায়ুদূষণ কতটা ক্ষতি করতে পারে হার্টের, জানাল গবেষণা
  • স্বাস্থ্য টিপস

Air Pollution বায়ুদূষণ কতটা ক্ষতি করতে পারে হার্টের, জানাল গবেষণা

Posted on 56 years ago 1 minute read
Air Pollution

Air Pollution

Air Pollution বাতাসে ভাসমান দূষিত কণা ও গ্যাসের কারণে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের। বায়ুদূষণের কারণে হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ছে। বেড়ে যাচ্ছে উচ্চ রক্তচাপের মতো রোগ। বাড়ছে কিডনির নানা জটিল অসুখও। ‘দ্য ল্যানসেট’ বিজ্ঞানপত্রিকার একটি প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে। গবেষকেরা দেখেছেন, দৈনিক প্রতি ঘনমিটার বাতাসে পিএম ১০ ও পিএম ২.৫-এর পরিমাণ যথাক্রমে ১০০ ও ৬০ মাইক্রোগ্রাম অতিক্রম করলে তা জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভাসমান দূষকের ক্ষতি করার ক্ষমতার নিরিখে ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) হিসাব করা হয়।

অতিসূক্ষ্ম বলেই পিএম ২.৫ নিঃশ্বাসের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করলে ফুসফুস, হার্ট ও মস্তিষ্কে ছড়িয়ে যায়। এই পিএম বা ‘পার্টিকুলেট ম্যাটার’ আসলে বাতাসে ভাসমান ধূলিকণা, যার মধ্যে কার্বন ও অন্যান্য দূষিত পদার্থ মিশে থাকে। শীতে ভারতের বড় শহরগুলিতে বাতাসের গুণগত মানের অনেকটাই অবনতি হয়। তখন বাতাসে ভাসমান দূষিত কণার মাত্রা বেড়ে যায়, যা শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে সরাসরি হৃদ্‌পেশি ও হৃদ্‌পিণ্ডের রক্তনালির ক্ষতি করে। ফলে রক্ত জমাট বাঁধার প্রবণতা দেখা যায়, যা হৃদ্‌রোগের আশঙ্কা কয়েকগুণে বাড়িয়ে দেয়।

কিছু দিন আগেই ‘দ্য ল্যানসেট’-এর অন্য একটি সমীক্ষায় দাবি করা হয়েছিল, পৃথিবীর দূষিত শহরগুলির তালিকায় লাহোর ও দিল্লির পরে কলকাতা ও তার সংলগ্ন এলাকাও রয়েছে। গবেষকেরা বলছেন, বাতাসে ভাসমান দূষিত কণার মাত্রা বাড়লে শরীরে গ্যালেক্টিন প্রোটিনের পরিমাণ বাড়তে থাকে, যা হৃৎপিণ্ডে গভীর ক্ষত তৈরি করতে পারে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস’।

Air Pollution বায়ুদূষণ ‘কার্ডিয়াক অ্যারিদ‌্‌মিয়া’-র আশঙ্কাও বাড়িয়ে দেয়। আমাদের হৃদ্‌যন্ত্র মিনিটে ৬০ থেকে ১০০ বার পাম্প করে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরের কোষে কোষে পৌঁছে দেয়। এই পাম্প করার ক্ষমতাকে চালনা করার জন্য হার্টের নিজস্ব পেসমেকার থাকে, যাকে বলে সাইনাস নোড (এসএ নোড)। এই সাইনাস নোডের কাজ হল হৃৎস্পন্দন তৈরি করা। ২৪ ঘণ্টাই কাজ করছে হার্টের এই নিজস্ব পেসমেকার। বৈদ্যুতিক স্পন্দন তৈরি করছে। কিন্তু কোনও ভাবে যদি এই সাইনাস নোড ক্ষতিগ্রস্ত হয়, তখনই হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে।

বায়ুদূষণ এই সাইনাস নোডের ক্ষতি করে। হৃদ্‌রোগের বাড়বাড়ন্ত ও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পিছনে এটি কিন্তু একটি বড় কারণ। দূষণ থেকে বাঁচতে সব সময়েই বাইরে বেরোলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বেশি ধোঁয়া-ধুলো আছে, এমন জায়গায় যেতে নিষেধ করা হচ্ছে। বাড়ির ভিতরের বাতাসেও দূষিত কণা মিশে থাকে। তাই বাড়িতে শিশু বা বয়স্করা থাকলে, বাড়ির বাতাস বিশুদ্ধ রাখার জন্য এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে। যদি এমন জায়গায় থাকেন যেখানে দূষণের মাত্রা খুব বেশি, তা হলে এই ব্যবস্থা নেওয়া যেতে পারে। 

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Air Pollution Bengali News bengali news bengali bengali news bengali news Breaking news aaj bangla health risks Heart Attack Risk news bengali news news in bengal newsaajbangla

Post navigation

Previous: ছবির সাফল্য উদ্‌যাপন করতে কোথায় গেলেন একতা কপূর?
Next: Dance কী ভাবে মস্তিষ্ককে ভাল রাখতে পারে নাচ ?

Related Stories

Dance
  • স্বাস্থ্য টিপস

Dance কী ভাবে মস্তিষ্ককে ভাল রাখতে পারে নাচ ?

Posted on 56 years ago
শশঙ্গাসন
  • স্বাস্থ্য টিপস

রোজ অভ্যাস করুন শশঙ্গাসন, জেনে নিন সঠিক পদ্ধতি

Posted on 56 years ago
Weight Loss
  • স্বাস্থ্য টিপস

ওজন কমাতে চান? জেনে নিন পুষ্টিবিদের মতামত

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Howrah
  • জেলার খবর

হাওড়ার লিলুয়ায় পাঁকে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর

Posted on 56 years ago
Police Walk Trinamool
  • উত্তর ২৪ পরগনা খবর

তৃণমূলের ‘গুণধর’ কাউন্সিলরকে দড়ি পরিয়ে হাঁটাল পুলিশ

Posted on 56 years ago
Toto Driver
  • উত্তরবঙ্গ

চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক, দিশেহারা পরিবার!

Posted on 56 years ago
Harishchandrapur Police Station in Malda
  • উত্তরবঙ্গ

জাল আঁধারের বড়সড়ো পর্দা ফাঁস করলো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.