Suvendu Adhikari
আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই শুরু হয়ে গেল উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ। নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, বুধবার ২৮,২৫, ৭৬৯ জনের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এর পর থেকে যাঁরা যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, তাঁদের ফর্মের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।