Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দেশ
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২১
  • দেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২১

Posted on 56 years ago 1 minute read
Delhi

Delhi

ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু। বুধবার সকালে রাজধানীর মালব্য নগরে একটি অভিজাত হোটেলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ের সিংহভাগ অংশে। ভিতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। এখনও পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করে AIIMS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির মালব্য নগরের হাউজ রানি এলাকায় অবস্থিত এই ‘লেমন গ্রিন’ নামের রেস্তোরাঁ ও হোটেলে সকাল প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ হোটেলের বেসমেন্টে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের নিচের তলায় রেস্তোরাঁ এবং উপরের তলাগুলিতে হোটেল চালানো হতো।

ঘটনার সময়ে বহু অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। ফলে বিপদ আরও বাড়ে। দিল্লি ফায়ার সার্ভিস (DFS) আগুন লাগার খবর পাওয়ার পরেই একাধিক দমকল ইঞ্জিন, ওয়াটার বাউজার, কুইক রেসপন্স ভেহিকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠায়। উদ্ধারকারীরা ভবনের বেসমেন্ট ও বিভিন্ন তলা থেকে অন্তত ৩৭ জনকে উদ্ধার করেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, হোটেলটিতে প্রায় ২৫টি ঘর ছিল এবং প্রায় ৪০ জন অতিথি সেখানে ছিলেন। তাঁদের মধ্যে বহু বিদেশি নাগরিক ছিলেন, যাঁরা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে জানা গিয়েছে। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, মৃতদের মধ্যে আফ্রিকার কিছু দেশের নাগরিকও থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরে গোটা ভবন ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে কয়েকজন জানালা থেকে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান। তড়িঘড়ি আগুনে আটকে পড়া মানুষদের প্রাণ বাঁচাতে নিজেদের বাড়ি থেকে গদি ও ম্যাট্রেস এনে রাস্তায় বিছিয়ে দেন। তাতে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পড়া অনেকেই বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন। সরু গলি ও অতিরিক্ত ভিড়ের কারণে প্রথমদিকে দমকলের কাজে সমস্যা হয়। দক্ষিণ জেলার এসডিএম জিতেন্দ্র কুমার জানান, আগুনের সূত্রপাত সম্ভবত রেস্তোরাঁ থেকেই হয়েছে।

তবে শর্ট সার্কিট, গ্যাস লিক বা অন্য কোনও কারণ দায়ী কি না, তা এখনও স্পষ্ট নয়। ফরেনসিক টিম ও দমকল বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং আহত ও মৃতদের পরিবারের জন্য সবরকম সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) দিল্লির মালব্য নগরের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

About the Author

Author

Visit Website View All Posts
Tags: Bengali News Delhi newsaajbangla

Post navigation

Previous: বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত, সমর্থন করলেন ৫৮ জন তৃণমূল বিধায়ক
Next: আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Related Stories

Congress with Trinamool
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago
US iran war
  • দেশ

ইরান-আমেরিকা সংঘাতে চরম উত্তেজনা! ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ় প্রণালী ঘিরে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Posted on 56 years ago
Chik Baraik resigns from Rajya Sabha
  • দেশ

তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

local train
  • পশ্চিমবঙ্গ

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর! ১৫ জুন থেকে বাড়ছে লোকাল ট্রেন, কমবে অফিস টাইমের ভিড়

Posted on 56 years ago
Sharadwat Mukherjee
  • পশ্চিমবঙ্গ

সরকারি হাসপাতালে বেড না পেলেও মিলবে চিকিৎসা! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, স্বস্তির বার্তা রোগীদের

Posted on 56 years ago
Tarunjyoti Tewari
  • কলকাতা

বিজেপি বিধায়কের উপস্থিতিতেই রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে তল্লাশি

Posted on 56 years ago
Congress with Trinamool
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.