Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট নিউজিল্যান্ডের
  • ক্রিকেট
  • খেলা

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট নিউজিল্যান্ডের

Posted on 56 years ago 1 minute read
cricket news in bengali

cricket news in bengali বেঙ্গালুরু টেস্টে(IND vs NZ) লজ্জা আরও বাড়ল ভারতের। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর বোলিংয়েও হতাশ করলেন জশপ্রীত বুমরাহরা। ভারতের বোলিং অ্যাটাককে নির্বিষ করে দিয়ে চারশোর উপর রান তুলে ফেলল নিউজিল্যান্ড। আপাতত প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে কিউয়ি ব্রিগেড। সিরিজের প্রথম টেস্টে হার কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে রোহিত ব্রিগেডের জন্য। উল্লেখ্য, মেন ইন ব্লুর বিরুদ্ধে ভারতের মাটিতে এর আগে কোনওদিন প্রথম ইনিংসে ৩০০ রানের লিড নিতে পারেনি নিউজিল্যান্ড।

তবে শুক্রবার নজির গড়ে সাড়ে তিনশোরও বেশি রানের লিড নিলেন টম ল্যাথামরা। বৃহস্পতিবার ৪৬ রানে অলআউটের ব্যর্থতা সামলে আর ঘুরে দাঁড়াতে পারল না ভারত। প্রথম দিনেই ১৮০ রান তুলেছিল কিউয়িরা। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ডেভন কনওয়ের। তবে দ্বিতীয় দিনে দুরন্ত ব্যাটিং করেন ভারতীয় বংশোদ্ভূত রাচীন রবীন্দ্র। ১৩৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ দিকে এসে আগ্রাসী ইনিংস খেলেন টিম সাউদি।

৬৫ রান করেন মাত্র ৭৩ বলে। তবে এই তিনজন ছাড়া কিউয়ি ব্যাটারদের মধ্যে কেউ সেভাবে রান পাননি। তবে শেষ পর্যন্ত ৪০২ রানের পাহাড় গড়ে থামে india vs new zealand test  নিউজিল্যান্ড। ভারতের মাটিতে খেলতে এসে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে কখনও তিনশো বা তার বেশি রানের লিড নিতে পারেনি কিউয়ি ব্রিগেড। বেঙ্গালুরু টেস্টে নতুন কীর্তি গড়ে ফেলল নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক তিনটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। জোড়া উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন এবং বুমরাহ। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে ভারত। সেই রান টপকাতে পারবেন রোহিতরা?cricket news in bengali

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangla News Bengali New cricket news in bengali india vs new zealand test Sports Sports News

Post navigation

Previous: কোচবিহারের আক্রান্ত সন্ন্যাসীকে ফোন মুখ্যমন্ত্রীর
Next: Raidighi রাস্তায় যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.