Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • কোচবিহারের আক্রান্ত সন্ন্যাসীকে ফোন মুখ্যমন্ত্রীর
  • কোচবিহার নিউজ
  • জেলার খবর

কোচবিহারের আক্রান্ত সন্ন্যাসীকে ফোন মুখ্যমন্ত্রীর

Posted on 56 years ago 1 minute read
Cooch Behar News

Cooch Behar News

Cooch Behar News   সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম মঠের ‘আক্রান্ত’ মহারাজের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মঠে যান উদয়ন গুহ। ‘আক্রান্ত’ সন্ন্যাসীর সঙ্গে দেখা করে কথা বলেন। তিনিই মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ন্যাসীকে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেন। সন্ন্যাসীর পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন ফোনে মুখ্যমন্ত্রী বলেন, “আপনার উপর এরকম হয়েছে, আমার এত খারাপ লেগেছে।

আমি টিভিতে সেদিন দেখছিলাম। উদয়নকে সেদিনই বলেছিলাম, তুমি যাও।” এর পর সন্ন্যাসী বলেন, “আপনার প্রেরিত ভিক্ষা আমি পেয়েছি মা।” মমতা বলেন, “এটা ভিক্ষা বলবেন না, আমাদের প্রণাম।” সন্ন্যাসী বলেন, “কাল প্রসাদ তৈরি করে সকল গ্রামবাসীকে দেব।” সব শেষে মমতা বলেন, “আপনি আপনার প্রণাম নেবেন। ভালো থাকবেন। আমি কখনও গেলে, আপনার সঙ্গে অবশ্যই দেখা করব।

Cooch Behar News  কোনও সমস্যা হলে উদয়ন তো আছে, ওঁকে জানাবেন।” মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আপ্লুত ‘আক্রান্ত’ সন্ন্যাসী। উল্লেখ্য, রবিবার বিকেলে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম মঠে যান অনন্ত মহারাজ। সঙ্গে স্থানীয় কয়েকজন ছিলেন। আশ্রমে একাই ছিলেন স্বামী বিজ্ঞদানন্দ। দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে আলোচনা চলাকালীন মতানৈক্য শুরু হয়।

তখনই সন্ন্যাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন অনন্ত মহারাজ। এর পর মারধরও করেন বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, “কে অনন্ত মহারাজ! আমরা চিনি না। কিন্তু স্বামী বিজ্ঞদানন্দ মহারাজকে চিনি, জানি। তাঁকে কেন হেনস্তা করা হল?” অনন্ত মহারাজের ফাঁসি দাবি করেন তাঁরা। একইসঙ্গে তাঁদের দাবি, অভিযুক্তকে অবশ্যই স্বামীজির পা ধরে ক্ষমা চাইতে হবে। এ প্রসঙ্গে এখনও পর্যন্ত অনন্ত মহারাজের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Cooch Behar News Mamata Banerjee newsaajbangla

Post navigation

Previous: Daily horoscope in bengali ২৮ অক্টোবর ২০২৪
Next: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট নিউজিল্যান্ডের

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.