Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বর্ধমানে প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৫
  • জেলার খবর
  • পূর্ব বর্ধমান খবর

বর্ধমানে প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৫

Posted on 56 years ago 1 minute read
Burdwan

Burdwan

Burdwan news  আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে এখনও জোর শোরগোল। তারই মাঝে ফের বর্ধমানে গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ। Burdwan বর্ধমানের বাজেপ্রতাপপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বেশ কয়েক বছর থেকে তরুণ ও তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে বর্ধমান থানার বাজেপ্রতাপপুর এলাকার একটি নির্মীয়মাণ বহুতলের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন দুজনে। সেই সময় ওই যুবকের এক বন্ধু আসে। তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করে বলে অভিযোগ। তা নিয়ে তরুণ-তরুণীর সঙ্গে ওই যুবকের বচসা তৈরি হয়। কথা কাটাকাটির পর ওই যুবক চলে যায়।

অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যে চার যুবককে সঙ্গে নিয়ে সে ঘটনাস্থলে পৌঁছয়। যুবকের হাত-পা বাঁধা হয়। বেধড়ক মারধরও করা হয়। এর পর তাঁর সামনেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়ে যুগল। রাতেই বর্ধমান থানায় যান দুজনে। শেখ সোহেল, শেখ রোহিত, শেখ সিরাজ, শেখ মনু ও শেখ আরিফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ একে একে সকলকে গ্রেপ্তার করে। বুধবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুধুমাত্র কথা কাটাকাটির জেরে গণধর্ষণ নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Burdwan Burdwan news newsaajbangla

Post navigation

Previous: হরিয়ানায় হরিয়ানায় হ্যাটট্রি বিজেপির, নিশ্চিহ্ন হয়ে গেলেন কেজরী
Next: মালদহে নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.