Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • ভারতের তরুণ পেসার মায়াঙ্ক নিয়ে বড় খবর
  • ক্রিকেট
  • খেলা

ভারতের তরুণ পেসার মায়াঙ্ক নিয়ে বড় খবর

Posted on 56 years ago 1 minute read
Mayank Yadav

Mayank Yadav

টিম ইন্ডিয়ার নয়া পেস সেনসেশন মায়াঙ্ক যাদব (Mayank Yadav) কেমন আছেন? এই প্রশ্ন এখন উঁকি দিচ্ছে তাঁর অনুরাগীদের মনে। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে কয়েকদিন আগে তাঁর অভিষেক হয়েছিল। এ বছরের আইপিএলে তিনি লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে গতির ঝড় তুলেছিলেন। তারপর থেকেই তাঁকে ভারতের নীল জার্সিতে দেখতে চাইছিলেন ক্রিকেট প্রেমীরা।

কিন্তু দেশের হয়ে একটা টি-২০ সিরিজ খেলার পরই চোটের কারণে আসন্ন প্রোটিয়া সফরে (India Tour of South Africa) যাওয়া হচ্ছে না তাঁর। এ বার বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, পিঠের চোটের কারণে আগামী বেশ কিছুদিন মাঠের বাইরে কাটবে মায়াঙ্ক যাদবের। আর কী বললেন বোর্ডের ওই কর্তা? দিল্লির তরুণ বোলার Mayank Yadav মায়াঙ্ক যাদব যে প্রতিভাবান, তা নিয়ে কারও সেই অর্থে সন্দেহ নেই।

কিন্তু তিনি যে চোটপ্রবণ, তা নিয়ে এর মধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। বিসিসিআইয়ের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘ওর পিঠে কিছু সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। স্ট্রেস ফ্র্যাকচারের ক্ষেত্রেও এমনটা হতে পারে। এনসিএ থেকে আগের প্রেসক্রিপশন অনুযায়ী, ও চতুর্থ বা পঞ্চম রাউন্ড থেকে রঞ্জি ট্রফিতে খেলতে পারত। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়।

ওকে আবার বেশ কিছু সময়ের জন্য বাইরে থাকতে হবে।’ এর আগে মায়াঙ্কের ব্যক্তিগত কোচ দেবেন্দ্র শর্মা জানিয়েছিলেন, তাঁর মনে হয় ভারতীয় পেসারের এই চোটটা নতুন নয়। এবং আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের মধ্যে হয়তো ফিট হয়ে উঠতে পারেন মায়াঙ্ক। তিনি বলেন, ‘এটা মায়াঙ্কের নতুন চোট বলে মনে হয় না। কিন্তু ওকে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওকে টিমে ফিরে পেতে চাইছে।’ আগামী বছরের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজ। সেই সময় অবধি যদি মায়াঙ্ক মাঠের বাইরে থাকেন, তার মানে প্রায় ৩ মাস তাঁকে অ্যাকশনে দেখা যাবে না।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Mayank Yadav newsaajbangla

Post navigation

Previous: বিশ্বরেকর্ড বাংলার খুদে দাবাড়ুর
Next: ইরানে রাস্তায় শুধু অন্তর্বাস পরে পোশাকবিধির প্রতিবাদ

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.