Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে কুপিয়ে খুন!
  • জেলার খবর
  • হাওড়া খবর

মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে কুপিয়ে খুন!

Posted on 56 years ago 1 minute read
Mourigram Railway Station

Mourigram Railway Station

হাওড়া জেলার আন্দুল রোডে অবস্থিত মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ। যাত্রীরা আততায়ীকে ধাওয়া করলে ছুরি ঘোরাতে ঘোরাতে সে প্ল্যাটফর্ম ধরে দৌড়তে শুরু করে বলেও অভিযোগ। মঙ্গলবার দুপুরে শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে। যদিও শেষমেশ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের মৌড়িগ্রাম স্টেশনে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। টেন্ডার নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে। তবে দিনে দুপুরে প্রকাশ্যে প্ল্যাটফর্মের মধ্যে এ ভাবে কোপ মারার ঘটনায় তাজ্জব হয়ে যান স্টেশনে থাকা যাত্রীরা। পৌঁছয় শালিমার জিআরপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন দুপুর ১২টা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। প্ল্যাটফর্মে যে শৌচালয় রয়েছে, তার সামনে এক ব্যক্তি ছুরি নিয়ে অন্য জনের উপরে হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি আঘাতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

যাত্রীদের একাংশের অভিযোগ, মৌড়িগ্রাম স্টেশন এখন পার্কের মতো হয়ে গিয়েছে। কে কোথা থেকে এসে বসে থাকেন, কোনও হিসেব নেই। নজরদারিরও অভাব রয়েছে বলে অভিযোগ কারও কারও। জগন্নাথ সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ প্ল্যাটফর্মে ছুরি মারার ঘটনা ঘটে। এর পরেই লোকজন ধাওয়া করলে অভিযুক্ত যুবক ছুরি উঁচিয়ে প্ল্যাটফর্ম ধরে ছুটতে থাকেন। লোকজন ভয় পেয়ে যান। তার পরে পাবলিকই ধরে পুলিশের হাতে তুলে দেয়। আমাদের এলাকা শান্ত। এটাকে বিক্ষিপ্ত ঘটনা বলেই ধরছি।’ তবে প্রশাসনকেও আরও সতর্ক থাকতে হবে।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও আরপিএফ। জিআরপি দেহ উদ্ধার করে নিয়ে যায়। আততায়ীকে অস্ত্র-সহ পাকড়াও করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্টেশনের শৌচালয়ের টেন্ডারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আগে অভিযুক্ত ওই শৌচালয়ের টেন্ডার পেতেন। কিন্তু এ বার টেন্ডার পান দ্বিতীয় ব্যক্তি। সেই কারণেই শত্রুতার জেরে এই হামলা ও খুন বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনার জেরে মৌড়িগ্রাম স্টেশনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Mourigram Railway Station

Post navigation

Previous: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’জারি করল সিআইডি
Next: একুশে জুলাই নিয়ে অনিশ্চয়তায় তৃণমূল! এখনও চূড়ান্ত নয় মমতার কর্মসূচি, বড় প্রস্তুতিতে কংগ্রেস

Related Stories

Jahangir Khan Pushpa Falta
  • জেলার খবর

জাহাঙ্গির ‘পুষ্পা’-কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার ছক!

Posted on 56 years ago
fake lottery
  • জেলার খবর

পুলিশের হাতে গ্রেফতার জাল লটারির কারবার, উদ্ধার লাখ লাখ টাকা

Posted on 56 years ago
Arambag News
  • জেলার খবর

আরামবাগে তৃণমূল নেতাকে ঘিরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Jahangir Khan Pushpa Falta
  • জেলার খবর

জাহাঙ্গির ‘পুষ্পা’-কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার ছক!

Posted on 56 years ago
WhatsApp Image 2026-06-16 at 21.40.41
  • ক্রিকেট

সুপার ওভারে হার, তারপর বিস্ফোরণ! বৈভবকে ঘিরে নতুন বিতর্ক

Posted on 56 years ago
Tapas Roy
  • পশ্চিমবঙ্গ

বাংলায় বিনিয়োগে আগ্রহ ৪২ শিল্পপতির! শিল্পায়নে জোর শুভেন্দু সরকারের, নজরে ২২ জুনের বাজেট

Posted on 56 years ago
Mamata Banerjee..
  • কলকাতা

একুশে জুলাই নিয়ে অনিশ্চয়তায় তৃণমূল! এখনও চূড়ান্ত নয় মমতার কর্মসূচি, বড় প্রস্তুতিতে কংগ্রেস

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.