Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • জাহাঙ্গির ‘পুষ্পা’-কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার ছক!
  • জেলার খবর

জাহাঙ্গির ‘পুষ্পা’-কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার ছক!

Posted on 56 years ago 1 minute read
Jahangir Khan Pushpa Falta

Jahangir Khan Pushpa Falta

জাহাঙ্গিরের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ফলতার বেশ কিছু বাসিন্দা, নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির খানের স্ত্রী। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী পথে নামতেই পগারপার সকলে। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় ভয়ে পুকুরে ঝাঁপ দিলেন বিক্ষোভকারীরা। পড়িমরি করে সাঁতরে উঠেই দে দৌড়। কার্যত কিছুক্ষণের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভ। ফলতার ‘ত্রাস’ তথা জেলবন্দি জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’-কে লকআপ (Jahangir Khan Pushpa Falta) থেকে ছাড়াতে থানার সামনে তুমুল বিক্ষোভ অনুগামীদের। শুধু তাই নয়, জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে খোদ থানায় হামলার পরিকল্পনাও ছিল বিক্ষোভকারীদের! তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করতেই মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা।

তাড়া খেয়ে জুতো খুলে দৌড় লাগায় বিক্ষোভকারীরা, এমনকি লাঠির আঘাত থেকে বাঁচতে অনেকে পাশের পুকুরেও ঝাঁপ দেন। চাঞ্চল্যকর এই ঘটনার দু’টি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের একটিতে দেখা গিয়েছে, থানা চত্বরের সামনে স্থানীয়দের একাংশ জড়ো হয়ে উগ্র বিক্ষোভ দেখাচ্ছিলেন। গোপন সূত্র মারফত জানা গিয়েছে, থানায় দলবল নিয়ে হামলা চালানোর একটি সুনির্দিষ্ট ছক ছিল তাঁদের। সেই বিক্ষোভকারী দলে যুবক ও প্রৌঢ়দের পাশাপাশি বাচ্চা কোলে মহিলারাও ছিলেন। তবে মহিলারা ওই বিক্ষোভের মূল অংশ ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কিছুক্ষণ বিক্ষোভ চলার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তেড়ে আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বাহিনীর অতর্কিত লাঠিচার্জে মুহূর্তে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা।

অবস্থা এমন দাঁড়ায় যে, পুলিশের মার থেকে বাঁচতে জুতো জোড়া রাস্তাতেই ফেলে রেখে চম্পট দেয় বিক্ষোভকারীরা। অন্য আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি ডোবা বা পুকুরের পাশ দিয়ে চলে যাওয়া দুটি রাস্তা ধরে হন্যে হয়ে পালাচ্ছিলেন অনুগামীরা। জওয়ানদের লাঠির হাত থেকে রেহাই পেতে উপায় না দেখে অনেকেই সোজা পুকুরের জলে ঝাঁপ দেন। এরপর সাঁতরে ওপারে গিয়ে তাঁরা প্রাণ বাঁচান। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রশাসন সূত্রে উল্লেখ্য, গত কয়েকদিন আগে বাংলা-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ফলতার কুখ্যাত অপরাধী জাহাঙ্গির খানকে। গত রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ফের ছয়দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর আজ, মঙ্গলবার আচমকাই থানায় বন্দি জাহাঙ্গিরের মুক্তির দাবিতে সরব হয়ে তাঁর অনুগামীরা থানার সামনে এই তাণ্ডব চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা সংলগ্ন এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা জারি করা হয়েছে।

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Jahangir Khan Pushpa Falta

Post navigation

Previous: সুপার ওভারে হার, তারপর বিস্ফোরণ! বৈভবকে ঘিরে নতুন বিতর্ক

Related Stories

Mourigram Railway Station
  • জেলার খবর

মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে কুপিয়ে খুন!

Posted on 56 years ago
fake lottery
  • জেলার খবর

পুলিশের হাতে গ্রেফতার জাল লটারির কারবার, উদ্ধার লাখ লাখ টাকা

Posted on 56 years ago
Arambag News
  • জেলার খবর

আরামবাগে তৃণমূল নেতাকে ঘিরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Jahangir Khan Pushpa Falta
  • জেলার খবর

জাহাঙ্গির ‘পুষ্পা’-কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার ছক!

Posted on 56 years ago
WhatsApp Image 2026-06-16 at 21.40.41
  • ক্রিকেট

সুপার ওভারে হার, তারপর বিস্ফোরণ! বৈভবকে ঘিরে নতুন বিতর্ক

Posted on 56 years ago
Tapas Roy
  • পশ্চিমবঙ্গ

বাংলায় বিনিয়োগে আগ্রহ ৪২ শিল্পপতির! শিল্পায়নে জোর শুভেন্দু সরকারের, নজরে ২২ জুনের বাজেট

Posted on 56 years ago
Mamata Banerjee..
  • কলকাতা

একুশে জুলাই নিয়ে অনিশ্চয়তায় তৃণমূল! এখনও চূড়ান্ত নয় মমতার কর্মসূচি, বড় প্রস্তুতিতে কংগ্রেস

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.