Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, জানাল ইংল্যান্ড
  • ক্রিকেট
  • খেলা

ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, জানাল ইংল্যান্ড

Posted on 56 years ago 1 minute read
ICC Champions Trophy 2025

ICC Champions Trophy 2025

ভারত ছাড়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি ICC Champions Trophy 2025 হওয়া সম্ভব নয়, সেটা পরিষ্কার বুঝিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে ইসিবি ইঙ্গিত দিয়েছে, ভারত যদি পাকিস্তানে না যায়, তা হলেও সমস্যা হবে না। সে ক্ষেত্রে ভারতের ম্যাচগুলো ফেলা যেতে পারে অন্য দেশে। ২০০৮ সালের পরে আর পাকিস্তান সফরে যায়নি ভারত। আগামী বছর পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

৫০ ওভারের এই প্রতিযোগিতায় খেলতে রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী, ভারত খেলতে আসবে। কিন্তু ইসিবির বক্তব্যের পরে মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে, ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করেই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফির একটা অংশ হবে পাকিস্তানে। আর ভারত তাদের ম্যাচগুলো খেলবে অন্য দেশে।

সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহিতে। শেষ এশিয়া কাপও হয়েছিল এ ভাবেই। ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান নিজেদের দেশে। এখন পাকিস্তানে রয়েছেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড টমসন। তিনি বলেছেন, ‘‘ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে, সেটা ক্রিকেটের ক্ষতি।’’ আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে লাহোর, করাচিতে হওয়ার কথা ICC Champions Trophy 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি।

ভারতীয় দল পাকিস্তানে খেলবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে অনেকেই তাকিয়ে ভারতের প্রাক্তন বোর্ড সচিব এবং আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহের দিকে। ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন তিনি। টমসন বলেছেন, ‘‘জয় শাহের উপরে অনেক কিছু নির্ভর করে আছে। একটা রাস্তা ওঁকে বার করতেই হবে।’’

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla England ICC Champions Trophy India newsaajbangla Pakistan

Post navigation

Previous: বঙ্গোপসাগর থেকে ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে
Next: রোগীর মৃত্যু ঘিরে উত্তপ্ত বালুরঘাট জেলা হাসপাতাল

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.